Ibrahim Atiullah Anik
২৫ নভেম্বর ২০২৫, ১:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকায় আসছেন আতিফ আসলাম, ডিসেম্বরেই দুই মঞ্চে পরিবেশনা

ঢাকায় আসছেন আতিফ আসলাম, ডিসেম্বরেই দুই মঞ্চে পরিবেশনা
সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম আবারও ঢাকায় গান গাইতে আসছেন। ডিসেম্বর মাসে তিনি পরপর দুইটি কনসার্টে অংশ নেবেন। একটি আয়োজন করছে ‘মেইন স্টেজ’, আরেকটি চ্যারিটি কনসার্টের আয়োজন করেছে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম।

‘মেইন স্টেজ’ আগামী ১৩ ডিসেম্বর আয়োজন করছে ‘আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’। আয়োজকদের বিজ্ঞপ্তি অনুযায়ী, অনুষ্ঠানটি হবে ঢাকার ১০০ ফিট ও ৩০০ ফিটের মাঝামাঝি অবস্থিত ঢাকা এরিনায়। সেদিন বেলা ১টা থেকে গেট খোলা হবে দর্শকদের জন্য; কনসার্ট শুরু হবে বিকেল ৫টায় এবং চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত। ফেসবুকে এক পোস্টে আয়োজকেরা লিখেছে, “ঢাকা, তোমরা কি প্রস্তুত? এক্স ফোর্স নিয়ে আসছে আতিফ আসলাম লাইভ অ্যাট দ্য মেইন স্টেজ! অ্যালার্ম সেট করুন, দল জড়ো করুন—এটি হতে যাচ্ছে বছরের সবচেয়ে বড় শো।” আয়োজকদের মুখপাত্র রিসালাত জানান, অনুষ্ঠানটি সর্বোচ্চ নিরাপত্তা ও নিয়ম মেনে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সঙ্গে প্রয়োজনীয় প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, তরুণদের ইতিবাচক উদ্যোগকে সহায়তা করতে কর্তৃপক্ষ সর্বতোভাবে সহযোগিতা করবে। এই কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে চলোঘুরি ডট কম–এ, যেখানে ‘জেনারেল’ এবং ‘ফ্রন্ট ভিআইপি’—দুটি ক্যাটাগরিতে টিকিট বিক্রি হচ্ছে।

এদিকে ‘স্পিরিটস অব জুলাই’ আয়োজন করছে তাদের দ্বিতীয় চ্যারিটি কনসার্ট ‘ইকোজ অব রেভ্যুলেশন ২.০’। গত বছর গণআন্দোলনে হতাহতদের পরিবারকে সহায়তার উদ্দেশ্যে প্রথম কনসার্টটি করা হয়েছিল। আয়োজকদের একজন জাফর আলী (জাফর সাদিক) জানান, এ বছরের আয়োজন থেকেও প্রাপ্ত সকল অর্থ যাবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে, যা শহীদ ও আহতদের দীর্ঘমেয়াদি পুনর্বাসনে ব্যয় করা হবে। এই চ্যারিটি কনসার্টেও আতিফ আসলামের উপস্থিতি নিশ্চিত করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। ১২ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে; খুব শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে ভেন্যু ও অন্যান্য বিস্তারিত জানানো হবে। জাফর আরও জানান, কনসার্টে লোকসংগীত, কাওয়ালি, দেশি–বিদেশি ব্যান্ডের পরিবেশনা, পাশাপাশি জুলাই আন্দোলন–সম্পর্কিত ফটোগ্রাফি, গ্রাফিতি, নাটকসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রদর্শনী থাকবে। উল্লেখ্য, গত বছর ঢাকায় ‘লেটস ভাইভ আর্ট অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল’ এবং ‘ম্যাজিকাল নাইট ২.০’-তেও গান পরিবেশন করেছিলেন আতিফ আসলাম।
২০০৩ সালে ব্যান্ড ‘জল’-এর মাধ্যমে সংগীতে পথচলা শুরু করে তিনি উপহার দিয়েছেন ‘ও লামহে’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘তু জানে না’, ‘পেহলি দফা’সহ বহু জনপ্রিয় গান। উর্দু ছাড়াও হিন্দি, পাঞ্জাবি, বাংলা ও পশতু ভাষায় গান গেয়েছেন এবং অভিনয় করেছেন কয়েকটি পাকিস্তানি চলচ্চিত্রেও।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগেশ্বরীতে ৮ম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক পলাতক

একসাথে ওয়েস্টার্ন কেপে পর্যটন বাড়াতে কাজ করবে এমিরেটস ও ওয়েসগ্রো

গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী

সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় মালামাল জব্দ, আটক ২

নালিতাবাড়ীতে যুবলীগ নেতা সোহেল গ্রেফতার

রায়গঞ্জে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত

মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর: বাঁশখালীতে যুবককে জেলে দিলেন ভ্রাম্যমান আদালত

৯ হাজার ধর্মীয় ও বিভিন্ন শূন্য পদে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত

ছয় জেলায় বজ্রপাতে নিহত ১২

হরমুজ প্রণালিতে ট্যাংকার লক্ষ্য করে ইরানি গানবোটের গুলি

১০

সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

১১

দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ, সরকারের বড় সাফল্য

১২

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

১৩

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

১৪

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

১৫

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৬

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

১৭

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

১৮

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

১৯

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

২০