৩০ এপ্রিল ২০২০, ৭:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিনাজপুরে করোনা ভাইরাস প্রতিরোধে সভা

দিনাজপুর প্রতিনিধি : জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি কোভিড-১৯ প্রতিরোধে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সাহসী ভূমিকা পালন করছে উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এই সাহসীকতার পুরস্কার তুলে দিবেন। কোন রোগী স্বাস্থ্যসেবা থেকে বি ত না হয় সে দিকে খেয়াল রাখতে হবে। দেশের এই সংকটময় মুহর্তে চিকিৎসকদের অবদান জাতি কোন দিন ভুলবে না। তিনি বলেন, স্বাস্থ্য বিধি মেনে চলতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। হবে। ঘরে থাকলে সুস্থ্যতার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তিনি করোনা ভাইরাস থেকে রক্ষার জন্য আল্লাহর রহমত কামনা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস প্রতিরোধে সকল ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চিকিৎসকদে উৎসাহিত করার জন্য প্রনোদনা ও বীমার ব্যবস্থা করেছেন। বৃহস্পতিবার এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল দিনাজপুর-এ স্বাস্থ্য সেবা সংক্রান্ত ও করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষে ব্যবস্থাপনা কমিটির সভায় এসব কথা বলেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এ সময় বক্তব্য রাখেন দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সালেহ মো. মাহফুজুল আলম, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শিবেস সরকার, হাসপাতালের পরিচালক ডা. নির্মল চন্দ্র দাস, দিনাজপুর বিএমএর সভাপতি ডা. ওযারেস আলী সরকার, সাধারন সম্পাদক বিকে বোস, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের সহযোগি অধ্যাপক (মেডিসিন) ডা. নুরুজ্জামান, (অর্থো) ডা. নাদির হোসেন প্রমুখ। এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল দিনাজপুর-এ স্বাস্থ্য সেবা সংক্রান্ত ও করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষে ব্যবস্থাপনা কমিটির সভায় হাসপাতালের সকল চিকিৎসক ও ইন্টার্নি চিকিৎসকদের মাঝে ৩৫০টি পিপিই প্রদান করছেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০