Online Desk
১৫ জানুয়ারী ২০২৬, ৮:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেবিদ্বারে রুবেল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

দেবিদ্বারে রুবেল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কুমিল্লার দেবিদ্বারের ভানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জালাল উদ্দিন ভূঁইয়াকে (৬৩) গ্রেপ্তার করেছে পুলিশ। তিন গত ২০২৪ সা‌লের ৪ আগস্ট গু‌লি‌তে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রাজ্জাক রুবেল হত্যা মামলার এজাহারভুক্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়নের সূর্যপুর গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে তাকে কুমিল্লা আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ২০২৪ সালের ৪ আগস্ট দেশে চলমান বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় দেবিদ্বারে বিক্ষোভকারীদের সঙ্গে আওয়ামী লীগ কর্মী‌দের সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটে। ওইদিন গুলিবিদ্ধ হয়ে নিহত হন পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রাজ্জাক রুবেল। এ ঘটনায় কুমিল্লা আদালতে বিএনপি নেতা আবুল কাশেম এবং দেবিদ্বার থানায় নিহত রুবেলের মা হোসনেয়ারা বেগম বাদী হয়ে পৃথক দুটি হত্যা মামলা দায়ের করেন। উভয় মামলার এজাহারে হাজী জালাল উদ্দিন ভূঁইয়ার নাম অন্তর্ভুক্ত রয়েছে।

পুলিশ জানায়, রুবেল হত্যা মামলার পাশাপাশি বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত হামলা ও সহিংসতার ঘটনায় দায়ের হওয়া আরও একাধিক মামলার আসামি হিসেবেও হাজী জালালের নাম রয়েছে।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “হাজী জালাল উদ্দিন ভূঁইয়া রুবেল হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং দীর্ঘদিন পলাতক ছিলেন। বৃহস্পতিবার দুপুরে সূর্যপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে PSREF ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ ২০২৬-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের কৃতিত্ব

বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে : ইরান

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্য

পটুয়াখালীতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাস থাকবে না

পটুয়াখালীতে সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার

আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলা

চন্দনাইশে নতুন ইউএনও মো. আবদুর রহমান এর যোগদান

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে বাবা-মেয়েসহ ৪ জন নিহত আহত অন্তঃ ১০ জন

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

ধুনটে প্রতিপক্ষে বিরুদ্ধে শিক্ষকের বসতবাড়ির গাছ কাটার অভিযোগ

১০

আশুলিয়ায় রেশ না কাটতেই আবারও ডাকাতি

১১

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

১২

কাহালুতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২ লক্ষ টাকার মাছ নিধন

১৩

ধনবাড়ীতে ঝড়ে পাঁকা ধান নিমজ্জিত,ক্ষতির শংষ্কা কৃষকের

১৪

মধুপুর বনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারাল বাস,দুর্ঘটনায় আহত ২০

১৬

সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৭

অসহায় বিধবা নারীর পাশে বান্দরবান সেনা জোন,নতুন ঘরের স্বপ্ন পূরণ হলো কুলসুমার

১৮

ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

১৯

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

২০