bhorerdarpan
১৫ এপ্রিল ২০২০, ৬:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশের প্রথম লকডাউন মাদারীপুরের হাসপাতালে এখনো আসেনি অর্থ বরাদ্দ

ম.ম.হারুন অর রশিদ, মাদারীপু: করোনা ভাইরাসের কারনে আইইডিসিআর কতৃক ক্লাস্টার ঘোষিত অধিক ঝূকিপূর্ন দেশের প্রথম লকডাউন এলাকা মাদারীপুরের শিবচরে অচলাবস্থার ২৪ দিনেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি বা স্বাস্থ্য বিভাগের কোন অর্থ বরাদ্দই আসেনি । এ সংক্রান্ত কার্যক্রম চলছে চিকিৎসকদের ব্যক্তিগত তহবিল থেকে । বিশেষ পরিস্থিতিতে হাসপাতালের অচল  এ্যাম্বুলেন্সটিও স্থানীয় সংসদ সদস্য চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী সারিয়ে দিয়েছেন ও আরেকটি দিয়েছে পৌরসভা। মা শিশু কেন্দ্রে ২০ শয্যার একটি পৃথক আইসোলেশন কেন্দ্র ঘোষনার পর ১২ জন চিকিৎসকসহ ৭৬ জন জনবল চাহিদাপত্র দিয়ে কত্তৃপক্ষ বরাবর চিঠি পাঠালেও এখনো কোন সাড়া মেলেনি। বিশেষায়িত কেন্দ্রটির রুগীদের খাবার ব্যবস্থাই করতে পারেনি হাসপাতাল কত্তৃপক্ষ। এদিকে অর্থ বরাদ্দ না থাকায় সদর হাসাপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি শিবচরের ১২ রুগীসহ ১৫ রুগী মানহীন খাবার খাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, দেশের প্রথম করোনা রুগী সনাক্ত হওয়ায় গত ১৯ মার্চ শিবচর উপজেলাকে প্রথম কনটেইনমেন্ট পরে লকডাউন ঘোষনা করে জনগনের চলাচল সীমিত করা হয়। এ পর্যন্ত মাদারীপুর জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৯ জন। এর মধ্যে শিবচর উপজেলায় ১৫ জন। এ উপজেলায় এক ইতালি প্রবাসীর বাবা করোনায় আক্রান্ত হয়ে মারা যান। ছাড়পত্র নিয়ে এই পরিবারের ৮জন সুস্থ হয়ে বাড়িতে ফিরলেও  ৫ জন আবারো সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি হয়েছে। বর্তমানে শিবচরের ১২ জনসহ ১৫ জন সদর ও বিভিন্ন হাসপাতালের আইসোলেশনে ভর্তি রয়েছে। সংক্রমিত বেশি হওয়ায় শিবচরকে অধিক ঝূকিপূর্ন ক্লাস্টার ঘোষনা  করে আইইডিসিআর। আইইডিসিআরের একটি টিম শিবচরের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে নমুনা সংগ্রহ করছেন।   অধিক ঝূকিপূর্ন বিধায় শিবচরের দক্ষিন বহেরাতলা হাজী আবুল কাশেম উকিল মা শিশু কল্যান কেন্দ্রকে ২০ শয্যার আইসোলেশন কেন্দ্র ঘোষনা করা হয়। জেলা প্রশাসক , সিভিল সার্জন কেন্দ্রটি পরিদর্শনও করেন। আইসোলেশন কেন্দ্রটির জন্য ১ জন মেডেসিন কনসালটেন্ট, ১০ জন চিকিৎসক,১ জন আরএমও, ২ জন নার্সিং সুপারভাইজার,২০ জন সিনিয়র স্টাফ নার্সসহ ৭৬ জন কর্মচারী চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত আবেদন করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। তবে এখনো কোন সদুত্তর আসেনি।  শিবচর হাসপাতালের কার্ডিওলোজিস্ট ডাঃ হারুনুর রশীদ খানকে ব্যবস্থাপক করে ২ জন চিকিৎসকসহ ২০ জন নার্স ও স্টাফ সংযুক্ত করার প্রক্রীয়া চলছে কেন্দ্রটিতে। আইইডিসিআরের নির্দেশনা অনুযায়ী করোনা  আইসোলেশনে স্বাস্থ্যকর্মীদের এক সপ্তাহ দায়িত্ব পালনের পর ১৫ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার বিধান রয়েছে। ফলে কয়েক সপ্তাহ গেলেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবাই ভেঙ্গে পড়ার শংকা রয়েছে।  সরকারি বরাদ্দ না থাকায় কেন্দ্রটির রুগীদের খাবারের জন্য চিকিৎসকরা ধর্না দিচ্ছেন নেতৃবৃন্দর কাছে।  অথচ শিবচর হাসপাতালের ২৭ চিকিৎসকের মধ্যে ৪ জন মাতৃত্বকালীন ও প্রেষনে অনুপস্থিত রয়েছেন। ডক্টরস্ কোয়ার্টার লকডাউন থাকায় ৪ চিকিৎসক হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। প্যাথলোজিস্ট ও সহকারী প্যাথলোজিস্টও কোয়ারেন্টাইনে রয়েছেন। নার্স রয়েছেন ২৩ জন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সচল এ্যাম্বুলেন্সটি করোনা রুগীদের জন্য বিশেষায়িত করা হয়েছে।
স্বপরিবারে সদর হাসপাতালের আইসোলেশনে থাকা এক ইটালী প্রবাসী মুঠোফোনে বলেন, আইসোলেশনে আমাদের নেয়া হয়  সুস্থতার জন্য। করোনা রুগীদের ভাল মানের খাবার খেতে দিতে হয়। কিন্তু এ ওয়ার্ডে যা খাবার দেয়। তা খেয়ে আরো অসুস্থ হয়ে যেতে হয়।
শিবচরের প্রস্তাবিত আইসোলেশন কেন্দ্রের ব্যবস্থাপক ডাঃ হারুনুর রশীদ খান বলেন, করোনা আইসোলেশনে যারা দায়িত্ব পালন করবেন তারা এক সপ্তাহ ডিউটি করার পর নিয়ম অনুসারে ১৫ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকবেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ শশাঙ্ক চন্দ্র ঘোস বলেন, এখন পর্যন্ত  করোনা পরিস্থিতির পর কোন অর্থই বরাদ্দ আসেনি। এ বাবদ এ পর্যন্ত ৫০ হাজার টাকা আমার ব্যক্তিগত খরচ হয়েছে। সরকারিভাবে কিছু পিপিই,মাস্ক ও মেডিকেল ইকুইপমেন্ট এসেছে। স্বাস্থ্য কর্মীদের জন্য পিপিই বরাদ্দ ও একটি বিকল এ্যাম্বুলেন্স চীফ হুইপ স্যার সেরে দিয়েছেন। আমি আইসোলেশন কেন্দ্রর জন্য কত্তৃপক্ষ বরাবর জনবলসহ যাবতীয় সামগ্রী চেয়ে চিঠি দিয়েছি। কিন্তু এখনো কিছু আসেনি। তাই বাধ্য হয়েই স্থানীয় স্টাফদের সংযুক্ত করছি। আর ওই কেন্দ্রের খাবার ব্যাপারে এখনো কত্তৃপক্ষ কিছু জানায়নি। নেতৃবৃন্দদের সহায়তা চেয়েছি।
মাদারীপুর সিভিল সার্জন ডাঃ শফিকুল ইসলাম মুঠোফোনে বিস্ময়ের সাথে বলেন, বরাদ্দর ব্যাপারে এই প্রথম আপনিই আমাকে জিজ্ঞাসা করলেন।  স্বাস্থ্য বিভাগ থেকে কোন অর্থই বরাদ্দ পাইনি এখনো। আইসোলেশনের রুগীদের জন্য জেলা প্রশাসক ভিটামিন সি যুক্ত খাবার বাবদ ৩০ হাজার টাকা দিয়েছেন। ব্যক্তি উদ্যোগে  আইসোলেশনে থাকাদের খাবার ব্যবস্থা করা হচ্ছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০