Bhorer Darpan Online
২৪ নভেম্বর ২০২০, ৪:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাঁচবিবিতে আখ ক্ষেতে পোকার আক্রমণ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবির সীমান্ত এলাকা বাগজানা, ধরঞ্জী ও আয়মারসুলপুর ইউনিয়নে পোকার আক্রমণে কৃষকের অর্থকারি ফসল আখের ব্যাপক ক্ষতি হয়েছে। পোকার দখলে এখন কৃষকের ক্ষেতের আখ যেটুকু আছে তা দিয়ে খরচের টাকাও উঠবে না এমন অভিযোগ অনেক কৃষকের। উপজেলায় এবছর ২ হাজার একর জমিতে আখ চাষের লক্ষমাত্রা থাকলেও মাত্র সাড়ে ৮শ একর জমিতে চাষ হয়েছে। দেশে প্রায় ৪৬ জাতের আখ চাষ হয়ে থাকে। পোকার আক্রমণে আখের গাছ ও পাতা শুকে মরে গেছে। যেটুকু জীবিত আছে তাও আবার আকারে ছোট। ওষুধেও পোকার আক্রমণ থেকে রক্ষা করা যাচ্ছে না ক্ষেতের আখ।

সীমান্তের শ্রীমন্তপুর গ্রামের মৃত মনছের আলীর ছেলে নুরুল ইসলাম বলেন, আখ লাগানোর জন্য ৩ বিঘা জমি তৈরি, বীজ, সার, শ্রমিক সব মিলে ৫০-৬০ হাজার টাকা খরচ হয়েছে। নন্দইলের তমিজ উদ্দিনের ছেলে নাজির হোসেন এবছর আড়াই লক্ষ টাকা খরচে ১০ বিঘা জমিতে আখ চাষ করেন। তারা দু’জনেই বলেন, অনেক ওষুধ-পত্র প্রয়োগ করেও পোকার হাত থেকে আখকে রক্ষা করতে পারলাম না। পোকা খাওয়ার পরে জমিতে যেটুকু আছে তা দিয়ে খরচের টাকাও উঠবে না বলে জানান তারা। উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মিছির আলী বলেন, আমাদের পূর্বপুরুষের মত আমিও অন্য ফসলের পাশাপাশি আখ চাষ করি। কিন্তু এবছর পোকা আমার জমির আখ খেয়ে শেষ করে দিয়েছে এতে অনেক ক্ষতি হয়েছে।

সুগার মেইল পাঁচবিবি সাবজোন অফিসার মো. রবিউল ইসলাম বলেন, এবছর আখ গাছ বেড়ে উঠবে ঠিক সে সময়ে একটানা কয়েক দিন বৃষ্টির জন্য তা ব্যাহত হয়েছে। এবছর পোকার আক্রমণে আখের ফলনও একটু কম হয়েছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০