Shakil Shah
২৬ ডিসেম্বর ২০২২, ৪:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়দিন উপলক্ষে ঢাকা রেঞ্জের ডিআইজি’র পাঠানো শুভেচ্ছা উপহার পৌঁছে দিলেন গোপালগঞ্জ জেলা পুলিশ

 

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

খ্রিষ্টীয় ধর্মের বড় উৎসব “বড়দিন” -২০২২ উপলক্ষে গোপালগঞ্জ সদর থানা সহ ৫ উপজেলায় স্থাপিত সকল গির্জায় ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন। বড়দিনের আগে এ শুভেচ্ছা উপহারগুলো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ সংশ্লিষ্ট থানার আওতাধীন গীর্জার যাজক ও তাদের প্রতিনিধিদের নিকট পৌঁছে দেন।

এর আগে গত ২০ ডিসেম্বর খ্রিষ্ট্রান ধর্মাবলম্বীদের বড় উৎসব “বড়দিন” সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম -এর সম্মেলন কক্ষে জেলার সকল উপজেলায় বিদ্যমান গীর্জা এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান সমূহের যাজক ও গীর্জা-সংশ্লিষ্ট বিভিন্ন পদের খ্রিষ্টীয় ধর্মগুরু ও ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস মো.মোহাইমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম, সহকারী পুলিশ সুপার মুকসুদপুর সার্কেল শাহীনুর চৌধুরী, জেলার ডিআইও-১ সহ সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন। এছাড়া বড়দিন উপলক্ষে ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম -এর সার্বিক তত্ত্বাবধানে, গোপালগঞ্জ পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম -এর নেতৃত্বে সকল ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা পুলিশ প্রশাসনকে বেশ তৎপর থাকতে দেখা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০