Online Desk
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‎রাঙ্গুনিয়ায় অপহরণ করে কুপিয়ে জখম, জঙ্গল থেকে উদ্ধার

রাঙ্গুনিয়ায় অপহরণ করে কুপিয়ে জখম, জঙ্গল থেকে উদ্ধার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ‎রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে মীরেরখীল এলাকা থেকে গৃহ নির্মাণের চাঁদা না পেয়ে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় তারেক (২৭) নামে এক যুবককে সড়ক থেকে অপহরণ করে নিয়ে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। পরে মীরেরখীল বিটের পুলিশ খবর পেয়ে সিঙ্গাপুর নামক এলাকা হতে এক কিলোমিটার দূরে গহীন জঙ্গল থেকে রাত ৯.৫০টায় অপহৃতকে জখমকৃত অবস্থায় উদ্ধার করেছে বলে নিশ্চিত করেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. হিলাল উদ্দিন আহমদ।

‎আহত তারেক মীরেরখীল ১ নং ওয়ার্ড এলাকার নবীর হোসেন মাস্টার বাড়ির আবুল খায়েরের ছেলে।

‎তার ভাই মানিক জানান, বসতভিটায় টিনের নতুন গৃহ নির্মানকালে সন্ত্রাসীরা কিছুদিন আগে চাঁদা দাবি করেছিল। চাঁদা না পেয়ে তারা আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে অপহরণ করে নিয়ে যায়। পুলিশের তড়িৎ ব্যবস্থার ফলে তাকে আহত অবস্থায় জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে দাবি করেন তিনি। এবিষয়ে মামলার জন্য তারা দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় যাচ্ছে বলে নিশ্চিত করেন। অপহরণকারী চক্র এলাকার চিহ্নিত সন্ত্রাসী বলে দাবি করেন।

‎পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ইফতার পরবর্তী সময়ে রাত সাড়ে আটটার সময় মীরের খীল এলাকার পুলিশ বিটের সামনে এই ঘটনা ঘটে।
‎​
‎​স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় তারেক ইফতার শেষে ঘর থেকে বের হয়ে বন্ধুদের সাথে আড্ডা দেয়। মীরের খীল এলাকার পুলিশ বিটের সামনে থেকে একদল সন্ত্রাসী ওই যুবককে জোরপূর্বক অপহরণ করে তুলে নিয়ে যায়। পরবর্তীতে তাকে নির্জন স্থানে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম করা হয়।
‎​
‎​ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত তৎপরতা শুরু করে। পরবর্তীতে পুলিশের সহযোগিতায় ‘সিঙ্গাপুর’ নামক এলাকা থেকে এক কিলোমিটার দূরে গহীন জঙ্গল এলাকা থেকে আহত তারেককে উদ্ধার করে পুলিশ সদস্য ও স্বজনরা। তারেককে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আহত করে।

‎উদ্ধার করার পর তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং জরুরি বিভাগের চিকিৎসকরা তার চিকিৎসা প্রদান করার কথা নিশ্চিত করে।

‎​বর্তমান পরিস্থিতি​ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলার পেছনে কারা জড়িত বা কী কারণে এই হামলা হয়েছে, সে বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি।

‎​এবিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. হিলাল উদ্দিন আহমদ জানান, ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। অপরাধীদের শনাক্ত করতে এবং আইনগত ব্যবস্থা নিতে পুলিশ কাজ শুরু করেছে।

‎উল্লেখ্য, গত কিছুদিন পূর্বে কেবিডব্লিও ইটভাটায় হামলা ও অগ্নিসংযোগ, নবীর মাস্টারের ভাইয়ের বাড়িতে হামলা চালিয়ে দুর্বৃত্তরা ব্যাপক ক্ষয়ক্ষতি করে। কয়েকদিনের মধ্যে পরপর তিনটি সন্ত্রাসী কার্যকলাপ একই চক্রের কাজ বলে ধারণা করছেন স্থানীয় সচেতন মহল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০