৭ মে ২০২০, ৬:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিমুলিয়াঘাটে ঢাকাগামী যাত্রীদের চাপ বেড়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে বৃহস্পতিবার সকাল থেকে ঢাকাগামী যাত্রীদের চাপ বেড়েছে। পোশাক কারখানা খোলার পর এবার ঈদের কেনাকাটায় শপিংমল খোলার খবরে যাত্রীরা ছুটে আসছেন দক্ষিণবঙ্গের এ নৌরুটের শিমুলিয়া ঘাটে। ফেরির পাশাপাশি ট্রলারে গাদাগাদি করে যাত্রীরা ছুটে আসছেন এ ফেরিঘাটে।

করোনায় স্পিডবোট ও লঞ্চ চলাচল বন্ধ থাকায় ফেরি ও ট্রলারে করে পদ্মা পাড়ি দিচ্ছেন শত শত যাত্রী। এদের বেশির ভাগই ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী।  এদিকে, করোনা ঝুঁকির মধ্যে ঝক্কি-ঝামেলা সঙ্গে করেই ঢাকার উদ্দেশ্যে ছুটে যাচ্ছেন যাত্রী সাধারণ।

শিমুলিয়া ঘাট থেকে অটোরিকশা, মিশুক আর রিকশায় করে বাড়তি ভাড়া গুণে সড়কে ভেঙে ভেঙে ঢাকার কর্মস্থলে ছুটছেন তারা।

নৌ-রুটের মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর জানান, প্রতিদিনই এ নৌরুটে যাত্রীরা শিমুলিয়া ঘাটে ছুটে আসছেন। বৃহস্পতিবার ১১তম দিনের মতো যাত্রীদের চাপ লক্ষ্য করা গেছে। গার্মেন্টস খোলার পর এবার ঈদের কেনাকাটায় শপিংমল খোলার খবরে রাজধানী ঢাকাগামী যাত্রীদের বৃহস্পতিবার চাপ বেড়েছে।

তিনি আরও জানান, সকালের দিকে রো-রো ফেরি শাহ পরান, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও ফেরি কুমিল্লা কাঁঠালবাড়ি ঘাট থেকে যাত্রীবোঝাই করে ছেড়ে আসে শিমুলিয়া ঘাটে। ফেরিগুলোতে জরুরি সেবার যানবাহন ছাড়াও অসংখ্য যাত্রী ছিল। গাদাগাদি করেই যাত্রীরা ফেরিতে করে শিমুলিয়া ঘাটে ছুটে আসছেন।

ফেরি ছাড়াও ট্রলারে করে পদ্মা পাড়ি জমাচ্ছেন যাত্রী সাধারণ। ট্রলারগুলো শিমুলিয়া ঘাটের বাইরে পদ্মা তীরে নোঙর করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০