৪ মে ২০২০, ৩:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিশু আলিফের ঘাতক অপহরণকারী সবুজ বন্ধুকযুদ্ধে নিহত 

মঞ্জুর হোসেন মিলন, গাজীপুর: গাজীপুর: গাজীপুর নগরের কোনাবাড়ীর পারিজাত আমতলা এলাকায় অপহৃত শিশু আলিফ হোসেনকে(৫) অপহরণে জড়িত গ্রেফতার অপহরণকারী জুয়েল আহমেদ সবুজ (২১) নামে এক যুবক র‌্যাবের সাথে বন্ধুকযুদ্ধে নিহত হয়েছে। রোববার দিবাগত রাতে কোনাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুয়েল শিশু আলিফ হত্যার প্রধান আসামি বলে জানিয়েছে র‌্যাব। ঘটনাস্থল  থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।

রোববার রাতে র‌্যাব- ১ এর স্পেশালাইজ কোম্পানি পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, কোনাবাড়ীর পারিজাত এলাকার ফরহাদ হোসেনের ছেলে আলিফ হোসেন গত ২৯ এপ্রিল বিকেলে নিখোঁজ হয়। স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে কাশিমপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

তিনি জানান, নিখোঁজের পরের দিন ফরহাদের মোবাইল ফোনে অজ্ঞাত ব্যক্তিরা আলিফকে অপহরণের কথা জানিয়ে ২০লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না পেলে আলিফকে খুন করার হুমকি দেয় অপহরণকারীরা। সন্তানের হদিস না পেয়ে ফরহাদ র‌্যাব- ১ কে ঘটনা অবহিত করেন। এর পরিপ্রেক্ষিতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে তদন্ত শুরু করে র‌্যাব।

আব্দুল্লাহ আল-মামুন আরও জানান, মুক্তিপণের টাকা নিতে অপহরণকারীরা গাজীপুরের পূবাইল রেললাইন অবস্থান করে। এ গোপন সংবাদ পেয়ে র‌্যাব- ১ এর সদস্যরা সেখানে অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের মূলহোতা সাগরকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

পরে তার দেয়া তথ্যে কোনাবাড়ী এলাকায় তাদের ভাড়া করা তিনতলা ফ্ল্যাটের একটি ঝুটের গুদামে লুকিয়ে রাখা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে আলিফের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০