৭ জুন ২০২০, ৬:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীপুরে কিশোর খুন, অভিযুক্ত যুবক গ্রেপ্তার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর শালবন থেকে খুন হওয়া এক কিশোর হৃদয় হোসেন (১২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত হৃদয় পাশের কাওরাইদ ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের সেলিম মিয়ার ছেলে। ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার ভোর চারটার দিকে শ্রীপুর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করেন।

অভিযুক্ত যুবক নিহতের প্রতিবেশী শহর আলীর নাতি অটোরিক্সা কারিগর ইমন (১৯) তার বাড়ি ময়মনসিংহ জেলায়। মায়ের সাথে বাবার বিচ্ছেদের পর থেকে সে কাওরাইদ এলাকায় নানা বাড়ি থাকে।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আশীষ কুমার দাস জানান, শনিবার বিকেলে কিশোর তার বাবার অটোরিক্সা নিয়ে চালানো শিখতে বাড়ি থেকে বের হয়। অভিযুক্ত ইমন অটোরিক্সার পার্টস ক্রয়ের কথা বলে তাকে নিয়ে পার্শ্ববর্তী নয়নপুর বাজারে নিয়ে যায়। সেখান থেকে ফেরার পথে নয়নপুর সাতখামাইর সড়কের দরগাহচালা (মাঝেরটেক) এলাকার শালবনের ভেতর কিশোর হৃদয়কে রশি লতাপাতা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর মাথা মাটিচাপা দিয়ে রেখে অটোরিক্সা নিয়ে চলে যায়। এদিকে, নিখোঁজ কিশোর হৃদয় সন্ধ্যার পরও বাড়ি না ফেরায় তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে।

এসআই জানান, ওইদিন রাত আনুমাণিক ৮টার দিকে স্থানীয় বরমী বাজার পাঠানটেক এলাকায় ওই যুবক অটোরিক্সাটি বিক্রি করতে যায়। এসময় ক্রেতাদের প্রশ্নের মুখে সে অটোরিক্সার মালিকানা প্রমাণে ব্যার্থ হয়। পরে স্থানীয় ইউপি সদস্যরা যুবককে আটক করলে নানা প্রশ্নে সে রাত ১২টার দিকে নিখোঁজ কিশোরের তথ্য প্রকাশ করে। পরে পুলিশকে খবর পাঠালে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় যুবক ইমন পুলিশের সাথে হত্যার কথা স্বীকার করে এবং শালবনের ভেতর কিশোরের পড়ে থাকা মরদেহের স্থান চিহ্নিত উদ্ধারে সহায়তা করে।

কিশোরের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত ইমনকে আদালতে পাঠানো মামলার প্রক্রিয়া চলছে। তার সাথে আরও কেউ জড়িত কি না তা আইনগত উপায়ে খতিয়ে দেখা হচ্ছে। ইমন গত মাস আগে বিয়ে করে। সে পারিবারিক অর্থনৈতিক দৈন্য কাটাতে ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০