৩১ মে ২০২০, ৮:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সচেতনতার মাধ্যমে করোনাকে জয় করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী  

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, স্বাস্থ্য সচেতনতার মাধ্যমে করোনাকে জয় করতে হবে। সরকারের স্বাস্থ্য বিধি মেনে সকলকে চলতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেন্ত্রী শেখ হাসিনা মানুষের বিষয়ে যে তার উপলদ্ধি তা এদেশের কোন রাজনৈতিক নেতার মধ্যে নেই। যা একমাত্র শেখ হাসিনার মধ্যেই রয়েছে। জননেত্রী শেখ হাসিনা এদেশের মানুষের মঙ্গলের জন্য যা যা প্রয়োজন দেশের করোনা পরিস্থিতি মোকাবেলায় তাই তিনি প্রদক্ষেপ গ্রহন করেছেন। শনিবার সকাল ১০টায় বোচাগঞ্জ উপজেলা কনফারেন্স রুমে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর চলমান পরিস্থিতিতে বোচাগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক গৃহিত পদক্ষেপ ও ভবিষ্যত কর্মপ্রস্তুুতি বিষয়ে মত বিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে একথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসানের সভাপতিত্বে মত বিনিময় সভায় আরো বক্তব্য রাখেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুস সবুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারন সম্পাদক আফছাল আলী, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আইয়ুব আলী, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. জান্নাতুল ফেরদৌস, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার প্রমুখ। এসময় উপজেলার ৬টি ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয়, উপজেলার সকল বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০