Shakil Shah
২৪ অগাস্ট ২০২৩, ৬:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাভারে ট্রাক চাপায় নারী পোশাক শ্রমিকের মৃত্যু

সাভারে ট্রাক চাপায় নারী পোশাক শ্রমিকের মৃত্যু
প্রতীকি ছবি

সাভারের আমিনবাজার এলাকায় ট্রাক চাপায় বেলি আক্তার (২৬) নামের এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। এঘটনায় ট্রাক চালককে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার সকালে মোটরসাইকেল যোগে ঢাকার দিকে যাওয়ার সময় সাভারের আমিনবাজার এলাকায় এই ঘটনা ঘটে। তবে মোটরসাইকেল চালকের হালকা আহত হয়েছেন। 

নিহত বেলি আক্তার (২৬) রংপুর জেলার পীরগাছা থানার দাদন গ্রামের আব্দুল গফুরের মেয়ে। তিনি আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। 

আটক ট্রাক চালক মো. রঞ্জু গাইবান্ধা জেলার মৃত মোজাফফর হোসেনের ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে বিভিন্ন গাড়ির চালক হিসাবে কাজ করতেন। সবর্বশেষ বালুর ট্রাক চালিয়ে জীবিকা নির্বাহ করছেন।

সাভার হাইওয়ে থানার পুলিশ জানায়, সকালে বেলি আক্তার আশুলিয়ার ভাড়া বাসা থেকে বের হন। তিনি মোটরসাইকেলযোগে ঢাকার দিকে যাচ্ছিলেন। তারা আমিনবাজার এলাকায় পৌঁছলে একটি বালু বোঝাই ট্রাককে অতিক্রম করে। এসময় মোটরসাইকেলের চাকা পিছলে সড়কে ছিটকে পরে গেলে পিছনের বালু বোঝাই ট্রাক বেলিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত মারা যান বেলী। খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ট্রাকের চালককে আটক করেন। এঘটনায় বালু বোঝাই ট্রাকটি জব্দ করা হয়েছে।  

সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) শেখ আবুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। মোটরসাইকেল চালক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০