bhorerdarpan
১৯ এপ্রিল ২০২০, ৪:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিরাজদিখানে বিচার-শালিশে শিক্ষিকাকে ইউপি সদস্যের মারধর

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :
মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলায় বিচার শালিশে সকলের উপস্থিতিতে শিক্ষিকা ও তার বাবাকে মারধর করেছেন ইছাপুরা ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম। সে মুন্সীগঞ্জ আছিয়াখাতুন মহিলা মাদ্রাসার আরবি বিভাগের শিক্ষিকা। গত শনিবার সন্ধ্যা সারে ৭টায় ওই এলাকার আব্দুল জব্বারের বাড়িতে বিচার শালিশে  এ ঘটনা ঘটে।

এ ঘটনায় স্থানীয় জনসাধারণ ও শিক্ষকদের মাঝে  তোলপাড় চলছে।এ ঘটনায় শিক্ষিকা গত শনিবার রাতে বাদি হয়ে সিরাজদিখান থানা একটি লিখিত অভিযোগ করেন। মোঃ রফিকুল ইসলাম ইছাপুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সদস্য। জানা গেছে, শিয়ালদী মৌজার ৮৬৭/১ খতিয়ানের ৫১৫ নং দাগের  আয়তনের একটি পুকুরে মাটি কাটার ঘটনা নিয়ে মৃত আরোজ আলী দেওয়ানের ছেলে জাবেদ দেওয়ানের সঙ্গে পুকরের জায়গার মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে তিক্ততা চলছিল। এরই জের ধরে শিক্ষিকার বাবা মোঃ আজিজুল হক(৬৫) তার নিজের রের্কডিয় পুকুরে মাটি কাটলে এবং ওই পুকুরে ক্রয় সুত্রে মালিক দাবি করে জাবেদ দেওয়ান পুকুর থেকে মাটি কাটতে চাইলে এই নিয়ে শনিবার রাতে বিচার শালিশ ডাকা হয়। বিচার শালিশে মুন্সীগঞ্জ  আছিয়াখাতুন মহিলা মাদ্রাসার আরবি বিভাগের শিক্ষিকা শারমিন আক্তার খাদিজা ও তার বাবা মোঃ আজিজুল হককে সবার সামনে অন্যায় ভাবে  মারধর করেন বলে  শিক্ষিকা অভিযোগ করেন।

ভুক্তভোগী গুরুত্বর আহত শিক্ষিকা শারমিন আক্তার খাদিজা জানান, আমার বাবার পৈত্রিক সম্পত্তি শিয়ালদী মৌজার ৮৬৭/১ খতিয়ানের ৫১৫ নং দাগের  আয়তনের একটি পুকুরে মাটি কাটতে গেলে এতে ক্রয় সুত্রে মালিক দাবি করে এলাকার জাবেদ দেওয়ান সেও পুকুর থেকে মাটি কাটতে চাইলে আমার বাবা বাধা দেয় এই নিয়ে জাবেদ দেওয়ার স্থানীয় ইউইপ সদস্যে নিকট বিচার দিলে  ইউপি সদস্য রফিকুল ইসলাম বিচারের সময় আমার বৃদ্ধ বাবাকে লাঠি ও জুতা দিয়ে মারধর করে এতে  বাধা দিয়ে আমি আগাই আসলে আমাকেও সবার সামনে জুতা দিয়ে মারধর করেন। আমি রফিকুল মেম্বারের বিচার চাই। এ ঘটনার আহত শিক্ষিকা শারমিন আক্তার খাদিজ ঘটনার প্রত্যক্ষদর্শী মোঃ আব্দুল জাব্বার বলেন আজিজুল হককে মেম্বার রফিকুল ইসলাম মারধর করতে থাকলে মেয়ে শিক্ষিকা শারমিন আক্তার খাদি কেও জুতাপেটা করে ইউপি সদস্য। ওসমান ঢালী,মোঃ শফিকুলকে সঙ্গে নিয়ে থানা কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে দেখা করে বিষয়টি অবহিত করেন।

তবে ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলামের সংঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, শিক্ষিকা শারমিন আক্তার খাদিজজা আমাকে জুতা নিয়ে উঠেছে, পরে আমি তাকে ধাক্কা দিয়েছি। এটুকুই। এ বিষয়ে সিরাজদিখান থানার ওসি মোঃ ফরিদউদ্দিন জানান, আমি লিখিত অভিযোগ পেয়েছি। এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। তদন্তে সত্যতা  প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০