৬ মে ২০২০, ৪:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাটহাজারীতে দ্বিতীয় করোনা রোগী শনাক্ত

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি: হাটহাজারীতে ২৮ বছর বয়সী এক যুবকের শরীরে প্রাণঘাতী করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। আক্রান্ত যুবক হাটহাজারী ধলই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের গোলাপ শাহ ফকির বাড়ীর বাসিন্দা। তিনি স্থানীয় একটি দোকানে কম্পিউটার অপারেটরের চাকরি করেন।

আজ বুধবার ( ৬ মে) চট্টগ্রামের ভেটেনারি ইউনিভার্সিটিতে ১২২টি নমুনা পরীক্ষা করে ২২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়। যার মধ্যে ১ জন হাটহাজারীর বাসিন্দা বলে জানায় চট্টগ্রাম সিভিল সার্জন।

উল্লেখ্য এর আগে গত ২৮ এপ্রিল হাটহাজারী সংসদীয় আসনের ১নং দক্ষিণ পাহাড়তলীতে ৬৯ বয়সী এক বৃদ্ধের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছিল। যথাযথ লকডাউন এবং সামাজিক দুরুত্ব মেনে চলার দাবি করে আক্রান্ত যুবক বলেন তারপরও কিভাবে তার শরীরে করোনার অস্তিত্ব মিলেছে তা তিনি বুঝে উঠতে পারছেন না। গত ১ মে তার নমুনা সংগ্রহ করা হলেও বর্তমানে তিনি আগের চেয়ে কিছুটা সুস্থ্যতা অনুভব করছেন বলে জানান।

এদিকে হাটহাজারীতে দ্বিতীয় করোনা রোগী আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমতিয়াজ বলেন, আক্রান্ত রোগীর অবস্থা বিবেচনা করে তার চিকিৎসা সম্পর্কিত যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে। অন্যদিকে আক্রান্ত যুবকের বাড়ি লকডাউন করেছে প্রশাসন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০