bhorerdarpan
১৬ এপ্রিল ২০২০, ৬:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালাইয়ে উন্নতমানের কৃষিযন্ত্র বিতরণ

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে ১৫ লাখ টাকা ভর্তুকিতে দুজন কৃষককে ৩০ লাখ টাকা মূল্যের একটি কম্বাইন হারভেস্টার এবং একটি রিপার নামক উন্নতমানের কৃষিযন্ত্র প্রদান করা হয়েছে । কৃষি মন্ত্রনালয়ের পরিচালন বাজেটের আওতায় কৃষি যন্ত্রপাতিতে উন্নয়ন সহায়তা হিসেবে বৃহস্পতিবার উপজেলা কৃষি বিভাগ যন্তগুলো বিতরণ করেন। এ যন্ত্রগুলোর সাহায্যে দ্রুত ধান কাটা ও মাড়াইয়ের কাজ করা যাবে। অটোক্রপ কেয়ার লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান আবেদিন ইকুইপমেন্ট লিমিটেড এসব যন্ত্র সরবরাহ করেন। ইউএনও মো. মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আসাদুজ্জামান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ছালজারুল আলম, আবেদিন ইকুইপমেন্ট লিমিটেড বগুড়া শাখার সিনিয়ার মার্কেটিং অফিসার আবু সোয়ায়েব, জুনিয়র ইঞ্জিনিয়ার জুয়েল ইসলাম প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আসাদুজ্জামান জানান, একটি কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে প্রতি ঘন্টায় এক একর জমির ধান কাটা, মাড়াই ও বস্তাবন্দি করা সম্ভব। বস্তা সিস্টেমের কারণে ১২ ইঞ্চি কাদা ও কাদার উপরে ৬ ইঞ্চি পানি থাকলেও মেশিনটি ধান কাটতে ও চলতে পারে। এ যন্ত্রের মাধ্যমে কম খরচে বেশি ধান কাটা সম্ভব। তিনি কৃষিক্ষেত্রে এর বহুল ব্যবহার প্রত্যাশা করেন। 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০