৩ জুন ২০২০, ৮:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানতে তদারকিতে বড়াইগ্রাম পুলিশ 

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: গণপরিবহনে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানা হচ্ছে কিনা, সরকারী নির্দেশ মতে যাত্রী বহন ও ভাড়া নেয়া হচ্ছে কিনা তা কড়া তদারকিতে নেমেছে নাটোরের বড়াইগ্রাম থানাপুলিশ। নাটোর-পাবনা ও নাটোর-ঢাকা মহাসড়কের বড়াইগ্রামের থানার মোড় ও রাজাপুর চেকপোস্টে থানা পুলিশ অবস্থান নিয়ে প্রতিটি যানবাহন তদারকি করছে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে পুলিশ গণপরিবহনসহ সবধরণের যানবাহনের উপর কড়া নজর অব্যাহত রেখেছে। বুধবার দুপুরে নাটোরের প্রবেশমুখ বড়াইগ্রামের রাজাপুর চেকপোস্টে সরেজমিনে গিয়ে দেখা যায় গণপরিবহন চলাচলে স্বাস্থ্যবিধি মানতে যে শর্ত রয়েছে তা যথাযথভাবে মানছে কিনা তা নজরদারি করছেন বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের টিএসআই মো. আমিরুল ইসলাম। একইসাথে অতিরিক্ত যাত্রী বহন করছে কিনা এবং অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা সে বিষয়টিতেও নজর রাখছে পুলিশ সদস্যরা। বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কুমার দাস জানান, পুলিশ সুপার লিটন কুমার সাহা স্যারের নির্দেশে ও অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশীদ স্যারের দিক নির্দেশনায় থানা পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে যাতে গণপরিবহন ও সাধারণ মানুষ সরকারের যে স্বাস্থ্যবিধি রয়েছে তা যথাযথভাবে মেনে চলে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০