৭ মে ২০২০, ৬:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে ইরি-বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে লটারির মাধ্যমে সরকারীভাবে চলতি ইরি-বোরো মৌসুমের ধান, চাল ক্রয়ের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলা খাদ্য গুদামে (এলএসডি) সংগ্রহ অভিযান উদ্বোধন করেন জেলা প্রশাসক এজেডএম নূরুল হক।
এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন,ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক ওবাইদুল ইসলাম,চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সভাপতি এরফান আলী,ওসি এলএসডি মফিজ উদ্দিন সহ কৃষক,মিলার ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। জেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, এবার ২৬ টাকা কেজি দরে ধান ও ৩৬ টাকা কেজি দরে চাল কিনবে সরকার। জেলায় চলতি মৌসুমে ৩১ হাজার ৩৫৭ টন চাল ও ৪ হাজার ২৮৩ টন বোরো ধান কিনবে খাদ্য বিভাগ।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, লটারির মাধ্যমে নির্বাচিত কৃষক ও মিলাররা ধান ও চাল সরবরাহ করতে পারবেন। তবে একাজে কোন দূর্ণীতি সহ্য করা হবে না। তিনি যথা সময়ে খাদ্য বিভাগকে চাল সরবরাহ দেবার জন্য মিলারদের নির্দেশনা দেন। তিনি বলেন,করোনা পরিস্থিতিতেও জেলা ও উপজেলা প্রশাসন, খাদ্য নিয়ন্ত্রক অফিস, কৃষক ও মিল মালিকরা জেলা সহ সারা দেশে খাদ্য সরবরাহ ঠিক রাখতে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, জেলায় যথেষ্ট খাদ্য মজুদ রয়েছে। আশা করা যায় জেলায় খাদ্য ঘাটতি হবেনা।    

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলিপুরে মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত মোটরসাইকেল চালক

ধনবাড়ীতে দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

দশমিনায় হিফজ সমাপনি ও বিদায় অনুষ্ঠান

আশুলিয়ায় যানযট নিরসনে ট্রাফিকের দায়িত্বে শ্রমিক দল

মির্জাপুরে নবম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ

চন্দনাইশে ২৫টি হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় ২০০কেজি খেজুর বিতরণ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় অভিযান চালিয়ে দুইজনকে ৪ লাখ টাকা জরিমানা

কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর ছাত্রদল নেতাকর্মীদের বর্বরোচিত হামলার অভিযোগ

কাপাসিয়ায় গণহত্যা, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

আন্তর্জাতিক নারী দিবসে ন্যাশনাল লাইফে আলোচনা সভা

১০

কাহালুতে বাদশা সালমান মানবিক সহায়তা উপহার খেজুর

১১

বিএনপির সব পদ থেকে কায়সার কামালের পদত্যাগ

১২

বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২

১৩

গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে “নির্বাচনী ইশতেহার বিষয়ক” উঠান বৈঠক অনুষ্ঠিত

১৪

আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কনফিডেন্স ইভেন্ট ম্যানেজমেন্টের যাত্রা শুরু

১৫

বাউফলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

১৬

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা যুবদলের আহ্বায়কের মৃত্যু

১৭

কাহালুতে মশা তাড়ানোর ধুয়া থেকে গোয়াল ঘরে আগুন

১৮

শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ ৪, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি

১৯

ভিজিএফ এর তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ, উলিপুরে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

২০