Shakil Shah
১৫ এপ্রিল ২০২৩, ৮:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে বৃক্ষপ্রেমী অধ্যাপক তিতাসের ব্যতিক্রমী প্রচারণা

ঠাকুরগাঁও প্রতিনিধি :

বৃক্ষপ্রেমী অধ্যাপক মো. আমিনুল ইসলাম তিতাস। পেশায় সরকারী কলেজের একজন শিক্ষক। পরিবেশবাদী এই শিক্ষক দেশের বিভিন্ন জেলায় ছুটে চলেছেন জনসাধারণকে গাছ লাগাতে উৎসাহী করতে। পৌর শহরের নর্থ সার্কুলার রোডে দেখা মিলে তার। ‘বাঁচবো মোরা নিজের গাছের অক্সিজেনে’ এই সেøাগানে বিশেষ একটি বাহন নিয়ে জনসাধারণকে গাছের বিভিন্ন বিষয়ে বুঝিয়ে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে দেখা যায়। গাজীপুর সরকারি মহিলা কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক তিনি। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি দেশের সবুজায়নে নিজ উদ্যোগে এ কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। গাছ লাগাতে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে ছুটি পেলেই বেরিয়ে পড়েন দেশের বিভিন্ন জেলায়। কখনো রাস্তায়, কখনো মসজিদের সামনে, কখনও স্কুল-কলেজের সামনে, বাজারে, পথে-ঘাটে চার চাকার একটি বিশেষ যানে পোস্টার ও ফেস্টুন লাগিয়ে অবস্থান করেন তিনি। এ পর্যন্ত দেশের প্রায় ১৬টি জেলায় সচেতনতামূলক এ কার্যক্রম পরিচালনা করেছেন বলে জানান তিনি। কখনো হেটে, কখনও বা কোন স্থানে দাঁড়িয়ে পথচারীদের গাছ লাগানোর বিষয়ে জানিয়ে থাকেন। এই ব্যতিক্রমি উদ্যোগকে সাধুবাধ জানিয়ে জনসাধারণও সেখানে দাড়িয়ে তার এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন। ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে তিতাস। তার স্ত্রী উম্মে রায়হান ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তার পরিবারে একজন কন্যা সন্তান রয়েছে।
জনসচেতনতামূলক কার্যক্রমের শুরুটা হয় যেভাবে তার বর্ণনা দিতে গিয়ে জানান, ২০২০ সালে করোনার সময় ঘরে বসে থাকাকালীন সারা দেশে ব্যাপক গাছ লাগানো এবং জনসচেতনতা সৃষ্টির চিন্তা মাথায় আসে তার। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলেই বেরিয়ে পরেন তিনি। ছুটি পেলেই দেশের বিভিন্ন জেলায় প্রচালণা চালিয়ে যাচ্ছেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠান, জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে গাছের চারা বিতরণ করেন তিনি। ঈদের ছুটিতে ঠাকুরগাঁও এসে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করেন। পরিবেশবাদী এই শিক্ষক ইতিমধ্যে কাজের স্বীকৃতিস্বরুপ গাজীপুর রোটারি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে পরিবেশ নিয়ে কাজের জন্য সম্মাননা স্মারক পেয়েছেন। এছাড়াও আমব্রেলা ইয়্যুথ ফাউন্ডেশনের পক্ষ থেকে চ্যাম্পিয়ন হওয়ায় ‘এনভায়ারমেন্ট এওয়ার্ড-২০২২’ এ ভূষিত হয়ে ক্রেস্ট ও সনদপত্র প্রাপ্ত হন। ঠাকুরগাঁওয়ের জনসাধারণ তার এই কাজকে সাধুবাধ জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০