২২ মে ২০২০, ৮:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপুরের ৪৭৯টি মসজিদে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ 

দুর্গাপুর ( রাজশাহী) প্রতিনিধি:  মহামারি করোনাভাইরাসের কারণে দৈনন্দিন ব্যয় মেটাতে হিমশিম খাওয়া রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৪৭৯টি মসজিদে (ইফা আওতাধীন) পাঁচ হাজার টাকা করে অনুদান দিয়েছে সরকার। শুক্রবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে সামাজিক দূরুত্ব বজায় রেখে অনুদানের টাকা বিতরণ করা হয়। রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য ও সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদ পরিচালনা কমিটির সভাপতির হাতে প্রধানমন্ত্রীর অনুদানের বরাদ্দের ২৩ লাখ ৯৫ হাজার টাকা তুলে দেন।
এ সময় সাংসদ ডা. মনসুর রহমান বলেন, বিশ্বব্যাপী বিরাজমান করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণসহ নানা কারণে দেশের মসজিদগুলোতে মুসল্লিরা স্বাভাবিকভাবে দান করতে পারছেন না। এতে দানসহ অন্যান্য সাহায্য কমে যাওয়ায় মসজিদের আয় কমে গেছে। ফলে মসজিদের দৈনন্দিন ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। বিদ্যমান পরিস্থিতিতে মসজিদের আর্থিক অসচ্ছলতা দূর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি মসজিদের অনুকূলে পাঁচ হাজার টাকা হারে অনুদান দেয়ার সিদ্ধান্ত নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা জানান, ইতিমধ্যে উপজেলার ৭ ইউনিয়ন ও এক পৌরসভা এলাকার ৪৬৯টি মসজিদের তালিকা করা হয়েছে। কোন মসজিদ তালিকায় না আসলে পর্যায়ক্রমে সেগুলোর তালিকা করে অনুদানের টাকা দেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধার সভাপতিত্বে অনুদানের টাকা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছালিম উদ্দিন, পৌর যুবলীগের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক আবুল বাশার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাজেদুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, পৌর ছাত্রলীগের সভাপতি শাকিল খান ও সাধারণ সম্পাদক রাজু আহাম্মেদ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০