৭ মে ২০২০, ৬:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পত্নীতলায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের নির্দেশক্রমে পত্নীতলায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের অধীন ১১ইউনিয়ন ও পৌরসভার করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অসচ্ছল আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যাদের মাঝে বৃহষ্পতিবার গ্র্রুপ ভিত্তিক স্থান নির্ধারন করে ত্রাণ বিতরণ করা হয়েছে। উপজেলার আমাইড় ও ঘোষনগর ইউপির আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যাদের গগনপুর ফুটবল মাঠে, নজিপুর ইউপি, নজিপুর পৌরসভা, পত্নীতলা ও পাটিচরা ইউপির আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যাদের নজিপুর হাইস্কুল মাঠে, আকবরপুর, কৃষ্ণপুর, মাটিন্দর ইউপির আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যাদের মধইল বাজার মাঠে এবং শিহাড়া, নির্মইল ও দিবর ইউপির আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যাদের উত্তরামপুর ফুটবল মাঠে মোট ৩শ’ জনের মাঝে ত্রাণসামগ্রী হিসেবে চাল ৫কেজি, ডাল ১কেজি, তেল ১লিটার, আলু ২কেজি, পেঁয়াজ ১কেজি, সাবান ১টি ও মাস্ক ১টি করে বিতরণ করা হয়। পরস্পরের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন সরকার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. জিয়াউর রহমান প্রমুখ।    

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০