২৪ এপ্রিল ২০২০, ৭:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ার শেরপুরে ঘরবন্দী মানুষের জন্য পুলিশের সূলভে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র 

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: দিনে দিনে করোনার সংক্রমন বাড়ছে। মানুষকে গৃহবন্দি করতে তৎপর রয়েছে প্রশাসন। এদিকে গৃহবন্দি থাকার কারণে আয়ের পথ বন্ধ হচ্ছে। সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনতে গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ। তাইতো  বগুড়া লকডাউন চলাকালীন সময়ে ঘরবন্দী মানুষদের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী স্বল্পমূল্যে বাড়ী বাড়ী পৌছে দিতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করেছে বগুড়া পুলিশ। এ সহায়তার লক্ষ্যে বগুড়া জেলা পুলিশের উদ্যোগে সুলভমুল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেছে শেরপুর থানা পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে শেরপুর শহরের ধুনট মোড়ে এই বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) মো. গাজীউর রহমান। 
এ সময় শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবীর, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ, টাউন পুলিশ পরিদর্শক হারুন অর রশিদ, ট্রাফিক পুলিশ পরিদর্শক মুহা. জাহিদ হোসেনসহ পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান জানান,  করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে ঘরবন্দী মানুষের কাছে সুলভমুল্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দেবার লক্ষ্যে এই কার্যক্রম হাতে নেয়া হয়েছে। প্রথম পর্যায়ে শেরপুর পৌর শহরের ৯টি ওয়ার্ডে পুলিশের তত্ত¡াবধানে গাড়ি থেকে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে নিত্যপণ্য যেমন, চাল, চিনি, লবন, তেল, সাবান, ডাল, আলু, পিয়াজসহ ১৯টি আইটেমের দ্রব্য বিক্রি করা হবে। এবং যার মূল্য হবে বাজার মুল্যের চেয়ে অনেকটা কম।
তিনি আরো বলেন, এ ভ্রাম্যমান বিক্রয় কেন্দ্রের ফলে হাতের কাছে প্রয়োজনীয় জিনিস পেলে লকডাউন চলাকালে মানুষের বাজারে যাবার প্রবণতা কমবে। যার ফলে করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধ করা সম্ভব হবে। সেই সাথে তিনি করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে ঘরে থাকার জন্য অনুরোধ করেন। 
এ ছাড়াও পৌর শহরের পাশাপাশি উপজেলার প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী বিক্রয় করা হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আরও কর্মসংস্থান তৈরির প্রত্যাশা এমজিআই’র

১৬ মার্চ দিনাজপুরে আসছেন প্রধানমন্ত্রী

মাদারীপুরের ডাসারে বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ, আহত-৫

শিরোপার লড়াইয়ে ভারতের বিপক্ষে বোলিংয়ে নিউজিল্যান্ড

ফুলবাড়ীতে দুইশত অবৈধ্যস্থাপনা গুড়িয়ে দিলো প্রশাসন

হাদি হত্যার প্রধান আসামি ভারতে গ্রেপ্তার

কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

নাগেশ্বরীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এর আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

১০

কৃষিকাজ আর মৎস্য আহরণ মেঘনার চরের জীবন ব্যবস্থা

১১

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি বেকারিকে জরিমানা

১২

আশুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালি ও সমাবেশ

১৩

সিংড়ায় কেমিক্যাল মিশ্রিত ভেজাল গুড়ে বাজার সয়লাব

১৪

মাদারীপুরে শশুরের যৌন লালসার বলি পুত্রবধূ, ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

সিরাজদিখানে আন্তর্জাতিক নারী দিবস পালিত

১৬

কটিয়াদীতে তারেক আজিম রুবেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

১৭

বাগেরহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত

১৮

বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক নারী দিবস পালন

১৯

ভোলায় চর নিয়ে বিরোধে গুলি, যুবক আহত

২০