Shakil Shah
১১ জানুয়ারী ২০২৩, ৮:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বের তৃতীয় ধনী টেইলর সুইফটে পোষাপ্রাণীর বিড়াল

ভোরের দর্পণ ডেস্ক :

বাড়িতে অনেকেই কুকুর বিড়াল পালন করেন। এক সময় একেবারে আপনজনের মতোই হয়ে যায় এরা। তবে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার অনেকেই নিজের সম্পত্তির ভাগ পর্যন্ত দিয়ে দেন পোষ্যকে। বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী বিড়ালের সম্পদের পরিমাণ জেনে হতবাক হয়েছেন অনেকেই।

অলিভিয়া নামের সেই বিড়ালের মোট সম্পদের পরিমাণ ৯৭ মিলিয়ন ডলার! বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৯৯৭ কোটি ৬২ লাখ ৩২ হাজার টাকা। এমনকি তার নিজের বাজার মূল্য ৮০০ কোটি টাকা। সোশ্যাল মিডিয়ায় তার অনুসারীর সংখ্যা কয়েক হাজার।

অলভিয়া গ্র্যামি জয়ী গায়ক টেলর সুইফটের বিড়াল! সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সেলিব্রিটি অলিভিয়া। ইনস্টাগ্রাম খতিয়ে দেখে একটি তালিকা তৈরি করেছে ফোর্বস স্টাইল লিস্ট। সোশ্যাল মিডিয়ায় পাওয়া তথ্যের বিচারে সেই তালিকায় তৃতীয়তে নাম টেলরের অলিভিয়ার।

জানা গিয়েছে, ২০১৪ সাল থেকে টেলরে কাছে রয়েছে অলিভিয়া। এছাড়া আরও ২ টি বিড়াল রয়েছে তার। মেরেডিথ গ্রে এবং বেঞ্জামিন বাটন। তবে প্রবলভাবে জনপ্রিয় অলিভিয়া। কিন্তু অলিভিয়ার নিজস্ব কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই। তবে টেলরের সঙ্গে মাঝে মধ্যেই দেখা যায় তার প্রিয় পোষ্যকে। একাধিক মিউজিক ভিডিওতেও দেখা গিয়েছে অলিভিয়াকে। টেলরের সঙ্গে বিজ্ঞাপনীতেও দেখা গিয়েছে তার প্রিয় পোষ্যকে। যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হয়েছিল ২০১৪ সালে ডায়েট কোকের বিজ্ঞাপনটি।

আরও পড়ুন: চুল দিয়ে ক্রিসমাস ট্রি বানিয়ে বিশ্বরেকর্ড তরুণের

অনেকেই মাঝে মধ্যে টেলরের ইনস্টায় চোখ রাখেন অলিভিয়ার জন্য। সোশ্যাল মিডিয়ায় তার যে কোনো পোস্ট ভরে যায় লাইক, কমেন্টে। টেইলর ‘ল অ্যান্ড অর্ডার: স্পেশাল ভিক্টিম ইউনিট’ নামক সিরিজে মারিস্কা হারগিতের অভিনীত চরিত্রের নাম থেকে বিড়ালটির নাম দিয়েছেন তিনি।

ইনস্টাগ্রাম খতিয়ে দেখে একটি তালিকা তৈরি করেছে ফোর্বস স্টাইল লিস্ট।তালিকায় অলিভিয়া বেনসনের ওপরে দ্বিতীয় স্থানে রয়েছে নালা ক্যাট নামের একটি বিড়াল, যার মোট সম্পদের পরিমাণ ১০০ মিলিয়ন ডলার। নালারও রয়েছে আলাদা ইনস্টাগ্রাম একাউন্ট এবং সেখানে তাকে ‘পাবলিক ফিগার’ হিসেবে উল্লেখ করা হয়েছে। নালার অ্যাকাউন্টে অনুসারীর সংখ্যা ৪.৪ মিলিয়ন।

বিশ্বের সবচেয়ে ধনী পোষাপ্রাণীর তালিকায় প্রথম স্থান অধিকার করেছে গুন্টার এইট নামের একটি জার্মান শেফার্ড কুকুর। ইতালিয়ান মিডিয়া কোম্পানি গুন্টার কর্পোরেশনের মালিকানায় থাকা এই কুকুরটির মোট সম্পদের পরিমাণ ৫০০ মিলিয়ন ডলার!

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০