Shakil Shah
১৭ জানুয়ারী ২০২১, ২:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরকারের অন্ধ সমালোচনা বিএনপিকে ভোটের রাজনীতি থেকে পিছিয়ে দিচ্ছে

ভোরের দর্পণ ডেস্কঃ

জনগণের কাছে ভোট না চেয়ে সরকারের অন্ধ সমালোচনা ও মিথ্যাচারকেই ব্রত হিসেবে নিয়েছে বিএনপি, যা প্রকারান্তরে তাদের রাজনৈতিক অস্তিত্বকে দুর্বল করে তুলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের রোববার সকালে তার সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।

পৌরসভা নির্বাচনে যারা আওয়ামী লীগের প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচন করে জয়লাভ করেছে, তাদের ভবিষ্যতে দলের কোনো গুরুত্বপূর্ণ পদে  আর বিবেচনায় আনা হবে না বলে হুশিয়ার করেন তিনি।

‘পরবর্তী ধাপের নির্বাচনে যারা দলের সিদ্ধান্ত মানবে না এবং দলের শৃঙ্খলাবিরোধী কাজ করেব, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

জয়-পরাজয় যাইহোক পরবর্তী নির্বাচনে তারা আর মনোনয়ন পাবে না, এটাই আওয়ামী লীগ ও শেখ হাসিনার সিদ্ধান্ত বলেও স্পষ্ট জানিয়ে দেন ওবায়দুল কাদের।

শনিবার দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে জয় লাভ করা দলের মনোনীত প্রার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এ বিজয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও মানবিক নেতৃত্বে এগিয়ে যাওয়ার উন্নয়ন, অগ্রযাত্রা ও সমৃদ্ধির বিজয়।

সেতুমন্ত্রী এ বিজয়কে গণতন্ত্রের অভিযাত্রাকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার বিজয় বলেও মত প্রকাশ করেন।

ওবায়দুল কাদের বলেন, যারা দেশের নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে চায়, নির্বাচন নিয়ে কথায় কথায় হতাশা প্রকাশ করে, গতকালের নির্বাচনে জনগণ তাদের ‘উদ্দেশ্যমূলক’ অপপ্রচারের জবাব দিয়েছে।

‘ভোটকেন্দ্র সরকারি দলের দখলে ছিল’ বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে তিনি পাল্টা প্রশ্ন করে বলেন, তাহলে তাদের ৪ জন প্রার্থী কীভাবে বিজয়ী হলেন?

ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি নেতারা মাঠে না গিয়ে ঘরে বসে শীত উদযাপন করেছেন। কর্মীরা ভোট দিতে চাইলেও মাঝদুপুরে ভোট বর্জনের সংস্কৃতি তাদের তাড়া করে।

৬০টি পৌরসভার মধ্যে ২৯ টিতে ইভিএম এবং ৩১ টিতে ব্যালটে ভোট হয়েছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ইভিএমে জনগণ স্বাচ্ছন্দ্যে ভোট দিয়েছে। তাদের মধ্যে কোনো জড়তা ছিল না।

ইভিএমে ভোট দেয়ার বিষয়ে জনগণের আগ্রহ এখন অনেক বেড়েছে বলেও মনে করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপির আমলে নির্বাচনে হানাহানি, সংঘাত আর প্রাণহানি লেগেই থাকতো। বর্তমান সরকারের সময়ে স্থানীয় সরকারের বিভিন্ন ইউনিটে নির্বাচনে হানাহানি ও অস্ত্রের মহড়া বন্ধ হয়েছে।

সিরাজগঞ্জে যে সংঘাত হয়েছে তা দুঃখজনক উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দুএকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবেই নির্বাচন হয়েছে।

messenger sharing button
twitter sharing button
pinterest sharing button
মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে ভাতিজার অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাচার সংবাদ সম্মেলন

কৃষিকে আধুনিকায়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট

ভূরুঙ্গামারীতে ৩শ পিচ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

সংস্কৃতি ও আত্মপরিচয়ের ধারক-বাহক হিসেবে নববর্ষ উৎসবের গুরুত্ব অপরিসীম: রাষ্ট্রপতি

স্পষ্টতই ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন : সিআইএর সাবেক পরিচালক

রাস্তা পারাপারে আইন না মানলে পথচারীর জেল-জরিমানা

নাগেশ্বরীতে পাম্পে তেল নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার ৩ মামলার আসামি

রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক

বাউফলে ‘জনতার কল সেন্টার’ চালু

পারকিনসন্স রোগ: ঝুঁকি, উপসর্গ ও জীবনব্যাপী চিকিৎসা ব্যবস্থাপনা

১০

বিজয়নগরে স্বাধীনতার ৫৫ বছরেও প্রতিবর্তন হলো না কৃষকের ভাগ্য

১১

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরিয়ে আনা ও সুশিক্ষায় গড়ে তোলা আমাদের সামাজিক দায়িত্ব -আনু এমপি

১২

নাগেশ্বরী সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

১৩

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী

১৪

লালপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

১৫

রাঙামাটিতে বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু

১৬

বোয়ালখালীতে মেছো বাঘ উদ্ধার

১৭

ভূরুঙ্গামারীতে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এমপি আনোয়ারুল

১৮

চিরিরবন্দরে লিচুর বাগান থেকে দেড় কোটি টাকার মধু আহরনের সম্ভাবনা

১৯

উলিপুরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

২০