২২ এপ্রিল ২০২০, ৭:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিংড়ায় ব্রিজের কাজ বন্ধ করলো গ্রামবাসী

সিংড়া (নাটোর) প্রতিনিধি : পাথরের সাথে মাটি আর ধুলা মিশ্রিত করে দেওয়া হচ্ছে ব্রীজের ছাদ ঢালাই।  সিমেন্টের পরিমান দেওয়া হচ্ছে কম। কাজের মান এতোটাই খারাপ যে ব্রিজ টেকসই হবে কিনা তা চিন্তিত স্থানীয়রা। তাই ক্ষুব্ধ হয়ে গতকাল দুপুরে নাটোরের সিংড়া উপজেলার হিজলী গ্রামে নির্মাণাধিন ব্রিজের কাজ বন্ধ করে দেন গ্রামবাসী।
জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ের অধিনে কালভার্ট ও ব্রীজ নির্মাণ প্রকল্পের ৩৬ ফিট দৈর্ঘ্যর প্রায় ৩১ লক্ষ টাকা ব্যয়ে নাটোরের সিংড়া উপজেলার হিজলী গ্রামে  ব্রীজটির নির্মাণ কাজ শুরু হয়। গতকাল দুপুরে ছাদ ঢালাই কাজে  নি¤œমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগে এই ব্রীজের কাজ বন্ধ করেন গ্রামবাসী।
 হিজলী গ্রামের  লিখন শেখ ও সাজেদুল ইসলাম বলেন, পাথরের সাথে মাটি, ধুলা মিশ্রিত করে ব্রীজের ছাদ ঢালাই হচ্ছিল। তাছাড়া সিমেন্টের পরিমানও ছিল কম। কাজের মান এতোটাই খারাপ যে ব্রীজ টেকসই হবে না। সংশ্লিষ্ট দপ্তর ও ঠিকাদারের গাফিলাতি রয়েছে। যার কারনে আমরা কাজ বন্ধ করতে বলেছি।
স্থানীয় ইটালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন বলেন, কাজের মান খারাপ হয়েছে। আমি বিষয়টি শুনে ঘটনাস্থল এসে তাঁর প্রমান পেয়েছি ।
এবিষয়ে ব্রিজ নির্মাণ কাজের ঠিকাদার সিদ্দিক বলেন, কাজে কিছুটা গরমিল হয়েছে। আমি ছিলাম না। পরে শুনে কাজ দেখে আসছি। এরপর ভালমানের সামগ্রী দিয়ে কাজ করা হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারী প্রকৌশলী কাজী মুসা বলেন, কাজ পরিদর্শন করা হয়েছে, কিছুটা কাজ খারাপ হয়েছে। মশলায় গরমিল আছে, আমরা সমাধানের চেষ্টা করছি।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০