Bhorer Darpan
২ অক্টোবর ২০২৫, ৭:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অক্টোবর মাসে ১-৩টি লঘুচাপের আভাস, বন্যার সতর্কতা

অক্টোবর মাসে ১-৩টি লঘুচাপের আভাস, বন্যার সতর্কতা
ফাইল ছবি

অক্টোবর মাসে বঙ্গোপসাগরে ১-৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সরকারি সংস্থাটি জানিয়েছে, দেশের বিভিন্ন নদ-নদীতে স্বাভাবিক প্রবাহ থাকলেও ভারী বর্ষণের কারণে উত্তরাঞ্চল, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব পার্বত্য এলাকায় স্বল্পমেয়াদী বন্যার সম্ভাবনা রয়েছে। এছাড়া সারাদেশে কয়েকদিনের জন্য মাঝারি থেকে তীব্র বজ্রবৃষ্টি হতে পারে, তাই নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. মমিনুল ইসলামের স্বাক্ষরিত অক্টোবর মাসের জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়েছে, অক্টোবরে দেশে স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া বঙ্গোপসাগরে ১-৩ টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। অক্টোবর মাসের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) বাংলাদেশ থেকে পর্যায়ক্রমে বিদায় নিতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, সারাদেশে ২-৪ দিন মাঝারি থেকে তীব্র বিজলীসহ বজ্রবৃষ্টি এবং ৩-৫ দিন হালকা থেকে মাঝারি ধরণের বিজলীসহ বজ্রবৃষ্টি হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে।

বন্যা পরিস্থিতি নিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, অক্টোবর মাসে দেশের প্রধান নদ-নদীসমূহে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। তবে ভারী বৃষ্টিজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকার কতিপয় স্থানে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

বজ্রপাতের সময় সতর্ক থাকার পরামর্শ দিয়ে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বজ্রপাত হলে জানালা ও দরজা বন্ধ রেখে ঘরে থাকা, সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলা উচিত।

এছাড়া গাছের নিচে না গিয়ে নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়া, কংক্রিটের মেঝে ও দেয়ালে শয়ন বা হেলান না দেওয়া, বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলো প্লাগ খুলে রাখা, জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসা, বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকাসহ শিলাবৃষ্টির সময় ঘরে থাকতে বলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০