Shakil Shah
৮ মে ২০২৩, ৮:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আগ্নেয়াস্ত্র উদ্ধার : ২ ধাপে গ্রেফতার ৩

ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের মাদকদ্রব্য ও আগ্নেয়াস্ত্র নিয়ে ২ ধাপে ৩ ব্যক্তির গ্রেফতার বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জেলা পুলিশের আয়োজনে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। তিনি জানান, গত শনিবার জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের দক্ষিণ দুয়ারী (জিয়াবাড়ী) এলাকায় মো: সবুর হাসান ওরফে জুলুন (২৬) কে ১৩০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। পরদিনই তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়। এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার এসাই (নিরস্ত্র) জহরুল ইসলাম বাদী হয়ে ওই দিনই বালিয়াডাঙ্গী থানায় ০৭ নং মামলা দায়ের করেন। এ মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মো. নবিউল ইসলামকে নিযুক্ত করা হয়। এ ঘটনার সাথে জড়িত ও আগ্নেয়াস্ত্র রয়েছে মর্মে তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বালিয়াডাঙ্গী থানার রতনদিঘী গ্রামের ইসরাইল ওরফে পানিপথের ছেলে লতিফ ওরফে ফুচকুন (২৬) কে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী তার চাচাতো ভাই মো: রানা মিষ্টারের বাড়ির তোশকের নিচ হতে চটের ব্যাগের ভিতরে রক্ষিত শপিং ব্যাগ দ্বারা পেচানো ট্রিগার, ফায়ারিং পিন ও ব্যারেল সংযুক্ত একটি সচল অগ্নেয়াস্ত্র ওয়ান শুটার গান এবং একটি তাজা গুলি উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় তদন্তকারী কর্মকর্তা এসআই নবিউল ইসলাম বাদী হয়ে গতকাল সোমবার বালিয়াডাঙ্গী থানায় অস্ত্র আইনে ১০ নং মামলা দায়ের করেন। গতকাল সোমবার গ্রেফতারকৃত ২জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ডিবির অফিসার ইনচার্জ মো: আনোয়ারুল ইসলাম, গোয়েন্দা শাখার এসআই মো. নবিউল ইসলামসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০