Shakil Shah
৯ অক্টোবর ২০২১, ৬:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইউপি নির্বাচন: তেঁতুলিয়ায় সাত ইউনিয়নে নৌকার মাঝে হলেন সাত তরুণ

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :

আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচন। দ্বিতীয় ধাপে জেলার তেঁতুলিয়া উপজেলা সাতটি ইউনিয়নে ভোট গ্রহণ হবে। এ ধাপের নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। গত ৭ অক্টোবর বৃহস্পতিবার গণভবনে দলটির সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথসভায় এসব প্রার্থী চূড়ান্ত করা হয়।

এবার পুরাতন ও বির্তকিতদের বাদ দিয়ে সাত ইউনিয়নেই নতুনদের স্থান দিয়েছেন ক্ষমতাসীন দলটি। উপজেলার ৭ ইউনিয়নে চেয়ারম্যান পদে দলের মনোনীত হয়েছেন নৌকার উত্তরসূরী টগবগে সাত তরুণ। এ সাত তরুণ প্রার্থীদের নাম ও মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট।

উপজেলার ৭ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে যারা দলের মনোনয়ন পেয়েছেন, তারা হলেন বাংলাবান্ধা ইউনিয়নে মো. মাহবুবুল আলম মিলন, তিরনইহাটে মো. দানিয়েল হোসাইন, তেতুঁলিয়া সদর ইউনিয়নে মাসুদ করিম সিদ্দিকী, শালবাহানে মো. আশরাফুল ইসলাম, বুড়াবুড়িতে মো. শেখ কামাল, ভজনপুরে মো. হারুন অর রশিদ লিটন এবং দেবনগড়ে মো. আবুল কালাম আজাদ (ডাবলু)। বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন পাওয়া মাহবুবুল আলম মিলন বলেন, দলীয় মনোনয়ন পাওয়ায় আমি খুব খুশি। দলীয় সভানেত্রীসহ জেলার নেতাদের প্রতি কৃতজ্ঞ তারা আমাকে মনোনীত করেছেন। আসলে দল চায় বির্তকিতদের বাদ দিয়ে স্বচ্ছ ব্যক্তিদের মনোনয়ন দিতে। এবার সেটাই হয়েছে। আমি ও আমার পরিবার দীর্ঘ দিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আমি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদে রয়েছি। দলের সিদ্ধান্তক্রমে দলীয় নেতাকর্মীরা নৌকার প্রার্থীদের পক্ষে কাজ করবে। আমি নির্বাচিত হলে সকলকে সাথে নিয়ে একযোগে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।

সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পাওয়া সাবেক দুইবারের ক্লিন ইমেজের ছাত্রলীগ সভাপতি মাসুদ করিম সিদ্দিকী বলেন, দলীয় সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বিচক্ষণ, দুর্দশী ও সফল রাষ্ট্রনায়ক হিসেবে তিনি আমাকে মনোনীত করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে উপজেলা ও জেলার নেতাদের প্রতি কৃতজ্ঞ তারা আমাকে মনোনীত করেছেন।

তরুণদের স্থান দেয়ার বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট জানিয়েছেন, এবারের ইউনিয়ন পরিষদের নির্বাচনে তৃণমূলে যাদের গ্রহণ যোগ্যতা আছে, যারা ত্যাগী এবং দলের পেছনে যাদের অবদান রয়েছে, যারা নিজেদের অর্থে মানুষের পেছনে অর্থ ব্যয় করে তাদের পাশে দাড়িয়েছেন, ব্যক্তিগতভাবে যারা স্বচ্ছ তাদেরকে দল মনোনয়ন দিয়েছে।

 

আগের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যানদের কেন বাদ দেয়া হলো এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, এ উপজেলার বেশির ভাগ চেয়ারম্যান বিএনপির। আমাদের যারা ছিল তারা দলের পেছনে তেমন শ্রম দেননি। তারা বির্তকিত এবং মানুষের পাশে তেমনটা ছিলেন না। তাদের ব্যাক্তিগত স্বচ্ছতা নিয়ে মানুষের মনে প্রশ্ন রয়েছে। এ কারণে দল তাদের মনোনয়ন দেয়নি। তিনি আরো জানান, আমাদের সবাই দলীয় সিদ্ধান্ত মেনে নৌকার প্রার্থীর পেছনে কাজ করবে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যদি কেউ নির্বাচনে অংশগ্রহন করে তাহলে নির্বাচনের আগেই তাদের দল থেকে বহিস্কার করা হবে। যেমনটি দেবীগঞ্জ পৌর নির্বাচনের বেলায় করা হয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

রাশিয়ার কাছে যে ধরনের সহায়তা চায় ইরান

চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস, দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

তথ্যমন্ত্রীর সঙ্গে সংবাদপত্র শ্রমিক নেতাদের বৈঠক, ১০ম ওয়েজ বোর্ডসহ নানা দাবি উত্থাপন

এপ্রিলের ২৬ দিনেই এলো ২৭২ কোটি ডলার

হৃদয়-শামীমের ব্যাটে ঝড়, সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার

ধুনটে মাদকের আস্তানা থেকে গ্রেফতার ৬

দিনাজপুরে ডিআইএসটি’র নিয়োগকর্তা সভা অনুষ্ঠিত

১০

নারী প্রিমিয়ার লিগ ক্রিকেটে গুলশান ইয়ুথ ক্লাবের স্পনসর হিসেবে চুক্তিবদ্ধ স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

১১

খুলনা প্রেসক্লাবে হামলার নেপথ্য নায়কদের খুঁজে বের করার তাগিদ

১২

উলিপুরে প্রকল্প অবহিতকরণ সভা

১৩

শ্রীপুরে ভয়াবহ লোডশেডিং, জনজীবনে দুর্ভোগ, মারা যাচ্ছে মুরগি, জেনারেটর চালিয়েও কাজ হচ্ছে না

১৪

আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি

১৫

আশুলিয়ায় জামাগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থা’র অভিষেক

১৬

রাঙামাটিতে ৪৮ কোটি টাকা ব্যয়ে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন

১৭

মব সৃষ্টি ও বসতঘরে হামলার অভিযোগ: নিরাপত্তা চেয়ে আদালতের শরণাপন্ন

১৮

দিনাজপুরে জমে উঠছে গাবুড়া’র টমেটোর বাজার

১৯

নিরাপদ পানি-স্যানিটেশন সুবিধায় সিটি ব্যাংক এবং ওয়াটার ডট ওআরজির উদ্যোগ

২০