Shakil Shah
১২ ফেব্রুয়ারী ২০২১, ৮:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খাগড়াছড়িতে দুর্নীতির অভিযোগে কলেজ ছাড়ছেন অধ্যক্ষ

মোঃ ইব্রাহিম শেখ, পার্বত্য চট্রগ্রাম ব্যুরো:

অবশেষে দীর্ঘ এক দশক পর দুর্নীতির অভিযোগে কলেজ ছাড়তে বাধ্য হচ্ছেন খাগড়াছড়ি এইচএম পার্বত্য হোমিওপ্যাথিক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মো. কাজী তোফায়েল আহম্মেদ।

তার বিরুদ্ধে আনীত দুর্নীতি, অর্থ আত্মসাৎ, স্বেচ্ছাচারিতা ও অশোভ আচরণের অভিযোগ তদন্তে প্রমানিত হওয়ার পর তাকে বহিস্কার করা হয়। এই সংক্রান্ত অফিস আদেশ জারি করে জেলা প্রশাসক ও খাগড়াছড়ি এইচএম পার্বত্য হোমিওপ্যাথিক কলেজের ম্যানেজিং(এডহক কমিটির) সভাপতি প্রতাপ চন্দ্র বিশ্বাস।

আদেশে উল্লেখ করা হয়,‘  অভিযুক্ত কর্মকর্তা ডা. মো. কাজী তোফায়েল  আহম্মেদ এর বিরুদ্ধে বিধি বহির্ভূতভাবে অতিরিক্ত অর্থ গ্রহণ এবং বিভিন্ন প্রকল্প গ্রহণ করে অর্থ আত্মসাতসহ আনীত অধিকাংশ অভিযোগ প্রমানিত। তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর অধীনে অসদাচরণ ও দুর্নীতির অভিযােগে বিভাগীয় মামলা রুজুকরণের এবং সাময়িক বরখাস্ত করণের সিদ্ধান্ত গৃহীত হয়।

আদেশে আরো বলা হয় ,‘ বাংলাদেশ  হোমিওপ্যাথিক  বোর্ড রেগুলেশন ১৯৮৫ এর রেগুলেশন ১০ অনুযায়ী ম্যানেজিং কমিটি (এডহক কমিটি) কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুমোদনে প্রয়োজনীয়  ব্যবস্থা গ্রহণের জন্য চেয়ারম্যান এর কাছে পাঠানো হয়েছিল।

এর প্রেক্ষিতে  কাজী তোফায়েল আহাম্মদকে  সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ১২ অনুযায়ী ১১ ফেব্রুয়ারি ২০২১ থেকে চাকুরী হতে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়। এসময়  সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খরপোষভাতা প্রাপ্য হবেন বলে উল্লেখ করা হয়। অফিস আদেশে কলেজের দায়িত্বভার অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি)কে বুঝিয়ে দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০