Ibrahim Atiullah Anik
২৩ অক্টোবর ২০২৫, ৫:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিজিবি সীমান্তে শক্ত অবস্থানে: ১৯ কোটি টাকার চোরাচালান জব্দ, ২৭ জন আটক

বিজিবি সীমান্তে শক্ত অবস্থানে: ১৯ কোটি টাকার চোরাচালান জব্দ, ২৭ জন আটক

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির দক্ষিণ পূর্ব রিজিয়ন চট্টগ্রামের আভিযানিক সাফল্য নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ দুপুরে খাগড়াছড়ির মাটিরাঙ্গার যামিনীপাড়া জোন ২৩ বিজিবি ব্যাটালিয়ন সদরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

এ সময় যামিনীপাড়া জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খালিদ ইবনে হোসেন বলেন, বাংলাদেশ ভারতের সাথে চট্টগ্রাম দক্ষিণ পূর্ব রিজিয়নের দায়িত্বপূর্ণ ১৩ টি ব্যাটালিয়ন ৫ শ ৪০ কিলোমিটার সীমান্তে দায়িত্ব পালন করছে। 

চলতি বছরের শুরু থেকে সীমান্তে অবৈধ ভাবে পুশ ইন নিয়ে উত্তেজনা থাকলেও কৌশলগত কারণে তা জিরো ট্রলারেন্সে নেমে এসেছে। তাছাড়া সীমান্ত সুরক্ষায় বিজিবির সক্ষমতা বাড়াতে বিওপি বাড়ানো সহ পার্বত্য চট্টগ্রামে অপারেশন উত্তরণের আওতায় অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি মাদক, গবাদি পশু, চোরাচালান, অস্ত্র গোলাবারুদ্ধ উদ্ধার সহ আইনশৃঙ্খলা ও আর্তসামাজিক অবস্থা উন্নয়নে বিজিবি কাজ করছে।

চলতি বছরের জানুয়ারী থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে ১৯ কোটি ৫৫ লাখ টাকার বিভিন্ন প্রকার চোরাচালান জব্দ ও ২৭ জনকে আটক করে আইনের আওতায় আনা হয়।  

এ সময় যামিনী পাড়া জোনের সহকারী পরিচালক মো. আবুল লেইচ সহ বিভিন্ন পদস্থ বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০