
সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও আজ থেকে টাইফয়েডের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।
এ উপলক্ষে রোববার সকালে খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কনফারেন্স হলে আলোচনা সভার মাধ্যমে শুরু হয় এ টিকাদান কর্মসূচি। এবার জেলায় ১ লক্ষ ৬৮ হাজার ১৫১জন শিশুকে এ টিকার আওতায় আনা হবে বলে জানান সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ছাবের।
আজ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত খাগড়াছড়ির সকল শিক্ষা প্রতিষ্ঠানে টাইফয়েডের এ টিকা দেয়ার পাশাপাশি জেলার সকল উপজেলা কমপ্লেক্সের নির্ধারিত টিকাদান কেন্দ্রে ও এ টিকা দেয়া হবে।এছাড়াও ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সারাদেশের কমিউনিটি পর্যায়ে এ দেওয়া হবে এ টিকা।
এদিকে আজ টিকাদান কর্মসূচির প্রথম দিনে জেলার প্রায়ই শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলা পর্যায়ের টিকাদান কেন্দ্রেও নার্সারি থেকে নবম শ্রেণির ছাত্রছাত্রীরা এ টাইফয়েডের টিকা নিতে উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
এদিকে জেলা সদরের কয়েকটি টিকা কেন্দ্রে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা ও সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ছাবের’সহ জেলা স্বাস্থ্য অধিদপ্তরের টিকাদান কর্মসূচির সাথে সংশ্লিষ্ট সকলেই পরিদর্শন করতে দেখা গেছে।