Shakil Shah
১৫ অগাস্ট ২০২১, ৫:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চকরিয়ায় একজনকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ৭ জনের

পথচারী নারী হাজেরা বেগম রাস্তা পার হচ্ছিলেন। তাকে বাঁচাতে গিয়েই গাড়িচালক নিয়ন্ত্রণ হারান

কক্সবাজার থেকে ছেড়ে আসা মাইক্রোবাস (নোয়া) পথে পথে যাত্রী তুলে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। গাড়িটিতে তখন যাত্রী ছিলেন ১০ জন। তাদের মধ্যে তিন শিশু, তিন নারী ও তিন পুরুষ ছিলেন। সকাল ১০টার দিকে চকরিয়ার ফাসিয়াখালীর ভেন্ডিবাজার এলাকায় পৌঁছালে পথচারী নারী হাজেরা বেগম রাস্তা পার হচ্ছিলেন। তাকে বাঁচাতে গিয়েই গাড়িচালক নিয়ন্ত্রণ হারান।

তারপর সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে গাড়ি পাশের পুকুরে পড়ে যায়। এতে পথচারী নারীসহ গাড়ির সাতজনের মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের ঘটনার এমন বর্ণনা দিয়েছেন।

নিহতদের মধ্যে ৬ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন কক্সবাজার পৌরসভার ঘোনার পাড়ার প্রদীপ দের স্ত্রী পূর্ণিমা দে (৩০), তার শিশুপুত্র সার্থক দে (৩), চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বৈরাগীর খিল গ্রামের স্বামী-স্ত্রী রতন বিজয় দে (৫০) ও মধুমিতা দে (৪০), ডুলাহাজারার শংকর রুদ্রের মেয়ে রানী রুদ্র (২৪) এবং ভেন্ডিবাজারের পুকপুকুরিয়া গ্রামের মৃত ইসমাইলের স্ত্রী পথচারী নারী হাজেরা বেগম (৫৫)।

এ ঘটনায় আহতরা হলেন নিহত পূর্ণিমা দের স্বামী প্রদীপ দে (৪৫) ও তাদের শিশুকন্যা শ্যামলী (৫); মানিকগঞ্জের বাবর আলী (১৮) ও অজ্ঞাত এক ব্যক্তি। তাদের মধ্যে অজ্ঞাতনামা ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রোববার (১৫ আগস্ট) কক্সবাজার ছেড়ে আসা যাত্রীবাহী নোয়া (ভক্সি) গাড়িটি ফাঁসিয়াখালী ভেন্ডিবাজারে অবস্থিত এটিএন পার্ক কমিউনিটি সেন্টারের কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় গাড়িটি সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দুজন মারা যান।

চকরিয়া হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল কর্মকর্তা ডা. রিয়াসাদ আজিম সিদ্দীকি বলেন, ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ আনা হয়েছে। হাসপাতালে আনার পরও আরও দুই শিশুর মৃত্যু হয়। আহত আরও কয়েকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের আরও বলেন, এখন পর্যন্ত একজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। অজ্ঞাতনামা পরিচয়ের লাশটি হাইওয়ে পুলিশের কাছে রয়েছে। বাকি মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি স্বাক্ষর

ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ২৭ জন পরীক্ষার্থী

নিয়ন্ত্রণহীন প্রাণিসম্পদ বিভাগ; যেন মেডিসিন রিপ্রেজেন্টেটিভদের বাজার

আড়াইহাজারে স্বামীর সাথে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা

আশুলিয়ায় এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের মাঝে পানি ও বিস্কুট বিতরণ

আড়াইহাজারে দুই বাড়ীতে ডাকাতি, আহত ২

পরীক্ষার্থীদের আসা-যাওয়া নির্বিঘ্ন করতে ট্রাফিকের দায়িত্বে কৃষকদল নেতা

সিংড়ায় বোরো ধান কর্তন উৎসব

বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচনী ফল আংশিক স্থগিত, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যারা

মেঘনা ব্যাংকের ডিপিডিসি বিল সংগ্রহ বুথ সাতমসজিদ রোডে চালু

১০

পার্বত্য চট্টগ্রামে সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন নিয়ে বিএনপির স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সমালোচনার গুঞ্জন

১১

কিশোরগঞ্জের গর্ব শাহ মোঃ সারওয়ার জাহান, জনসেবায় নিরলস পথচলা

১২

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু

১৩

ইরান যুদ্ধের প্রভাবে ফ্রান্সের ক্ষতি ৬০০ কোটি ইউরো

১৪

দেড় মাসের সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কারাগারে

১৫

সারাদেশে পরীক্ষা সুন্দর হয়েছে : শিক্ষামন্ত্রী

১৬

বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী

১৭

খুলনায় গতবারের চেয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কম

১৮

সরিষাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

১৯

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো টাইগাররা

২০