Shakil Shah
২৪ জানুয়ারী ২০২৩, ৫:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে মানসিক ভারসাম্যহীন প্রসূতি নারীর পাশে দাড়ালো পুলিশ

চট্টগ্রাম ব্যুরো :

পুলিশের সহায়তায় প্রসব বেদনায় যন্ত্রণায় কাতরানো এক মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান জন্ম নিলো। ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম নগরীর জামালখান এলাকায়। মানসিক ভারসাম্য ও সহায় সম্বলহীন এ নারীর সন্তান প্রসবে সার্বিক সহযোগিতার হাত প্রসারিত করেছে নগরীর কোতোয়ালী থানা পুলিশ।

সোমবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে কোতোয়ালী থানার জামালখান মোড়ের ইনোভা নামে একটি বেসরকারি হাসপাতালের পাশে একটি আধা খোলা টংয়ের দোকানে বাচ্চা প্রসবের ঘটনাটি ঘটে। অন্তঃসত্ত¡া
মানসিক ভারসাম্যহীন মহিলাটির শারীরিক অবস্থার অবনতি দেখে ইনোভা হাসপাতাল থেকে ডাক্তার ও নার্সদের ডেকে আনে পুলিশ। এসময় ডাক্তার ও নার্সদের প্রচেষ্টায় মহিলাটি একটি ছেলে সন্তান প্রসব করে। তবে স্থানীয়ারা জানায়, ওই নারী জামালখান মোড়সহ নগরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন। সোমবার রাতে তার প্রসব বেদনা শুরু হলে রাস্তায় বসে তিনি কাতরাতে থাকেন। এ সময় পথচারীদের কাছ থেকে ৯৯৯-এ ফোন পেয়ে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল ঘটনাস্থলে পৌঁছেন। এ সময় তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কোনো পরিস্থিতি ছিল না। পরে পাশে থাকা একটি বেসরকারি হাসপাতালের নার্সদের সহযোগিতায় রাস্তায় বাচ্চা প্রসব করানো হয়।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ‘ট্রিপল নাইনে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে মানসিক ভারসাম্যহীন ওই নারীকে একটি বেসরকারি হাসপাতালের নিয়ে যাওয়া হলে সেখানে তিনি একটি ছেলে সন্তানের জন্ম দেন। এ সময় ওই নারীর শারীরিক অবস্থার অবনতি দেখে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০