Shakil Shah
৯ অক্টোবর ২০২১, ৬:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চলছে অবরোধ, বাজারে মাছ না থাকায় বেড়েছে হাঁস-মুরগীর দাম

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

চলছে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা (অবরোধ)। ফলে জেলেদের ইলিশ শিকার বন্ধ। বাজারে মাছ না থাকার কারণে বেড়েছে হাঁস-মুরগী সহ নিত্য প্রয়োজনীয় জিনিস-পত্রের দাম।
বরগুনার পাথরঘাটায় প্রায় অর্ধলক্ষ মানুষ মাছ শিকার করে জীবন-জীবিকা চালায়। এখানকার জেলেদের মাছ শিকার করা সারা বিকল্প কোনো কাজ নেই। মাছ শিকার করাই তাঁদের একমাত্র পেশা।

ইলিশ ধরা, পরিবহন ও বিক্রিতে নিষেধাজ্ঞা চলায় উপজেলার জেলেরা এখন জালের রশি বদলানো, ছেঁড়া জাল মেরামত ও মাছ ধরার নৌকা-ট্রলার সংস্কার করে সময় পার করছেন। আয়ের উৎস বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছেন জেলেরা। বাজারে জিনিস-পত্র ঊর্ধ্বমুখী হওয়ায় এসব বেকার জেলের মধ্যেও হতাশা লক্ষ করা গেছে।

পাথরঘাটা বাজার ঘুরে দেখা যায়, পেঁয়াজ, কাঁচা মরিচ, শিমসহ নিত্যপ্রয়োজনীয় মালামালের মূল্যবৃদ্ধির পাশাপাশি বয়লার মুরগী ১৭০ টাকা, সোনালি মুরগী ২৮০ টাকা, দেশি মুরগী ৩৫০ টাকা দামে বিক্রি হচ্ছে। এ ছাড়া হাঁস ৩০০ থেকে ৩৫০ টাকা করে বিক্রি হচ্ছে। মালামালের দাম বাড়ার কারণে তা নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে বলে জানান ক্রেতারা।

জেলে সাইকুল ইসলাম জানান, নদীতে ২২ দিন মাছ ধরা নিষেধ। এখন বাজারে এসে দেখি সবকিছুর দাম খুব বেশি।
পাথরঘাটা বাজারে প্রবীণ মুরগীর ব্যবসায়ী আবদুল হাই জানান, বাজারে মাছ না থাকার কারণে মুরগির চাহিদা বেড়েছে। পর্যাপ্ত মুরগির না থাকায় দাম বৃদ্ধি পেয়েছে। তবে শিগগিরই মুরগীর দাম কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তিনি।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ আল-মুজাহিদ ভোরের দর্পনকে জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার যাতে ঊর্ধ্বমুখী না হয়, সে জন্য বাজার প্রতিনিয়ত মনিটরিং করা হচ্ছে। তার পরেও উত্তরাঞ্চল বন্যার পানিতে ডুবে যাওয়ায় কাঁচামালের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। বাজার নিয়ন্ত্রণ করতে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের কথা জানালেন জাপানি ব্যবসায়ীরা

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ কর্মকর্তা

আবার আলোচনায় একসঙ্গে ১৭০০ জনের মৃত্যুর ঘটনা

বকশীগঞ্জে পুকুরপাড়ে পাওয়া গেল মর্টারশেল সদৃশ বস্তু

দুমকীতে ফেরি থেকে নদীতে পড়ে এক বৃদ্ধ নিখোঁজ

নাগেশ্বরীতে দূর্যোগ লেসন লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে সমাজসেবা অফিসের কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

বাঁশখালীতে ধান ক্ষেত পাহারায় গিয়ে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু, তিনদিন পর লাশ উদ্ধার

মিরসরাইয়ে গোয়েন্দা তথ্যে অবৈধ জ্বালানি মজুদের বিরুদ্ধে অভিযান ও জরিমানা

খুলনায় বাস্তুচ্যুত অভিবাসীদের সামাজিক সুরক্ষা বেষ্টনী শক্তিশালীকরণ, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মিডিয়া অ্যাডভোকেসি সভা

১০

ভোলায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন: গ্রামীণ অর্থনীতিকে আধুনিকায়নের উদ্যোগ

১১

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন

১২

তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম গ্রেফতার

১৩

মাদারীপুরের ডাসারে মাদক মামলার পলাতক আসামি মীর মিলন গ্রেফতার

১৪

শ্রীপুরে দাওয়াত না পেয়ে বিদ্যালয়ে তালা, বিএনপি’র ছয় নেতা আজীবন বহিষ্কার

১৫

জেলা পরিষদের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিব – খোন্দকার মাশুক

১৬

ভোরের দর্পণে সংবাদ প্রকাশের পরেই গোঁসাইগঞ্জ বন বিভাগে প্রশাসনের অভিযান, ৪ জনের কারাদণ্ড

১৭

শ্রীপুরে মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী অপহরণ, ২৪ ঘন্টায় উদ্ধার হয়নি

১৮

লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

১৯

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ট্রলার জব্দ, জরিমানা ২ লক্ষাধিক টাকা

২০