Shakil Shah
৬ ডিসেম্বর ২০২২, ৮:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে প্রাণনাশের হুমকি ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি :

সদর উপজেলায় গড়েয়ায় ক্রয়কৃত জমি নিয়ে প্রতিপক্ষের নিকট হতে প্রাণনাশের হুমকি ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন পালন করা হয়। গতকাল মঙ্গলবার পৌর শহরের চৌরাস্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালন করে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। ভুক্তভোগী পরিবারের সদস্যদের আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, জমির মূল মালিক নুরুল হুদা, জুলফিকার আলু ভুট্টো গং, মো. মিজানুর, জমি ক্রয়কারী স্বজল কুমার চৌধুরী, ফখরুল ইসলাম জুয়েল প্রমুখ। জমির ক্রয়কারী ফখরুল ইসলাম জুয়েল বলেন, গড়েয়ায় উল্লেখিত জমি ব্যক্তি মালিকানাধীন ও নিস্কন্টক দেখে জমির দলিল, খাজনা, খারিজ, রেকর্ডসহ যাবতীয় প্রয়োজনীয় কাগজপত্র সঠিক দেখেই জমিটি ক্রয় করি। কিন্তু ক্রয়ের পর থেকেই একটি মহল উল্লেখিত জমিকে খেলার মাঠ দাবি করে আমাদের নিকট চাঁদা দাবি করে আসছে। কিছুদিন পূর্বে জমিটি বুঝে নিতে গেলে একদল সন্ত্রাসী হামলা চালিয়ে আমাদের আহত করে গাড়ি ভাঙচুর করে। আমরা এ বিষয়ে সদর থানায় মামলা দায়ের করেছি। তাই উল্লেখিত জমির বিষয়ে জানমালের নিরাপত্তাসহ সন্ত্রাসী কর্মকান্ড ও ভূমি দস্যুতার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০