Shakil Shah
১১ জানুয়ারী ২০২৩, ৬:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে সংগ্রামী সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি :

উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে বেড়েই চলেছে শীতের তীব্রতা। সীমাহীন দুর্ভোগে পড়েছেন হতদরিদ্র ও ছিন্নমূল মানুষেরা। এ অবস্থায় ঠাকুরগাঁওয়ে গ্রামীণ ব্যাংকের হতদরিদ্র সংগ্রামী সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার তেলিপাড়া এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে সালন্দর শাখার উদ্যোগে হতদরিদ্র সংগ্রামী সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে কর্মসূচি উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি গ্রামীণ ব্যাংক ঠাকুরগাঁও অফিসের জোনাল ম্যানেজার মো. রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, গ্রামীণ ব্যাংক ঠাকুরগাঁও অফিসের জোনাল অডিট অফিসার মোহাম্মদ আব্দুল আলীম, এরিয়া ম্যানেজার মুহাম্মদ সফিকুল ইসলাম, প্রোগ্রাম অফিসার মো. হারুন অর রশীদ, সালন্দর শাখা অফিসের শাখা ব্যবস্থাপক মো. আজিজুর রহমান, নারগুন শাখা অফিসের শাখা ব্যবস্থাপক মো. রেজাউল করিম প্রমুখ। এ সময় গ্রামীণ ব্যাংক ঠাকুরগাঁও অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সালন্দর শাখার ৩০ জন সংগ্রামী সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও পর্যায়ক্রমে সদর উপজেলার ১২টি শাখা ২২৪ জন সংগ্রামী সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে বলে জানায় গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০