Shakil Shah
২৪ নভেম্বর ২০২১, ৬:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ত্রিমুখী লড়াইয় পীরগঞ্জে জমে উঠেছে জাবরহাট ইউপি নির্বাচন

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি :

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১০ নম্বর জাবরহাট ইউপিতে প্রার্থীদের ত্রিমুখি লড়াইয়ে জমে উঠেছে প্রচার-প্রচারণা।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, জাবরহাট ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী মো. জিয়াউর রহমান (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী মো. খয়রুল আনাম চৌধুরী (লাঙল) এবং স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুস সবীর (আনারস)। নৌকা প্রতীকের প্রার্থী মো. জিয়াউর রহমান জানান, আমি প্রথমবার দাঁড়িয়েছি। জনগণ আমাকে ভোটে চেয়ারম্যান নির্বাচিত করলে আমার নির্বাচনী এলাকায় পাঁচ বছর রাস্তা-ঘাট, মসজিদ মন্দির, শ্মশানঘাট নির্মাণ-উন্নয়নসহ নির্বাচনী প্রতিশ্রুতি পালন করবো। তাই জনগণ আমার পাশে থাকবে বলে আমি বিশ্বাস করি। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।

লাঙল প্রতীকের জাতীয় পার্টির প্রার্থী মো. খয়রুল আনাম চৌধুরী জানান, নিজের সম্ভাব্য সবটুকু দিয়ে সর্বদা জনগণের পাশে ছিলাম। এর ফলশ্রুতিতে এবারের নির্বাচনে জনগণের ভোটে নিরঙ্কুশ বিজয়ী হব ইনশাআল্লাহ।

স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের মো. আব্দুস সবীর জানান, ইতিপূর্বে আমি এ এলাকার জন প্রতিনিধি হিসেবে কাজ করার সুযোগ পেয়েছিলাম। আমি কি করেছি সবাই জানেন, আমি কিভাবে জনগণের সুখে-দুখে পাশে ছিলাম। সে সময়ের উন্নয়নের কথা ভেবে জনগণ নিশ্চয় আমাকে বিজয়ী করবেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.তকদির আলী সরকার জানান, নির্বাচনী তফসিল মোতাবেক মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭১ হাজার ৯১১ জন। এর মধ্যে পুরুষ ৮৭ হাজার ৭৭ এবং নারী ৮৪ হাজার ৮৩৪ জন। ভোট গ্রহণ করা হবে মোট ৯১টি কেন্দ্রে। আগামী ২৮ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি

সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না

বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুরকে হত্যা, অভিযুক্ত জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জালিয়াতি, এক ব্যক্তি কারাগারে

১০

আইএফসি কর্তৃক ‘বেস্ট জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করলো ব্যাংক এশিয়া

১১

আড়াইহাজারে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার,৩ জনকে কুপিয়ে যখম

১২

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

বাঁশখালীর কাহারঘোনায় ইয়াবা-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি

১৪

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে

১৫

বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

১৬

সরকারি বিদ্যুৎ অফিসেই চুরি! ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার গায়েব

১৭

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলার হারিয়েছে আরব আমিরাতের শেয়ারবাজার

১৮

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

১৯

রাত ১২টায় শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়

২০