Ibrahim Atiullah Anik
২৭ নভেম্বর ২০২৫, ২:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাকিস্তানি ব্যান্ড জালের কনসার্টও স্থগিত

পাকিস্তানি ব্যান্ড জালের কনসার্টও স্থগিত
সংগৃহীত

ঢাকায় বিদেশি শিল্পীদের কনসার্ট আয়োজনের ধারাবাহিকতায় এবার স্থগিত হলো পাকিস্তানি ব্যান্ড জালের অনুষ্ঠানও। ২৮ নভেম্বর রাজধানীর ৩০০ ফিট এলাকার স্বদেশ অ্যারেনায় ‘সাউন্ড অব সোল’ শিরোনামে এ কনসার্ট হওয়ার কথা ছিল। এতে জালের পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ ও লেভেল ফাইভেরও পারফর্ম করার পরিকল্পনা ছিল। তবে প্রয়োজনীয় সরকারি অনুমতি না মেলায় আয়োজক স্টেইজ কো কনসার্টটি স্থগিত ঘোষণা করেছে। তারা জানিয়েছে, অনুষ্ঠানটি নতুন তারিখে আয়োজনের বিষয়টি শিগগিরই জানানো হবে।

এর আগে ১৪ নভেম্বর পাকিস্তানি গায়ক আলী আজমতের ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ কনসার্টও হঠাৎ স্থগিত হয়ে যায়। নগর বাউল জেমসসহ বেশ কয়েকজন শিল্পী এতে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। প্রথমে এটিকে স্থগিত বলা হলেও পরে আয়োজকদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় যে অনুষ্ঠানটি পুরোপুরি বাতিল করা হয়েছে।  ভারতীয় শিল্পী অনুব জৈনের ঢাকায় অনুষ্ঠিতব্য কনসার্টও একই পরিণতি বরণ করেছে। নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে হাইপনেশন ১২ ডিসেম্বরের এই অনুষ্ঠানও স্থগিত করে ফেসবুক পোস্টের মাধ্যমে। এদিকে চলতি মাসে ঢাকায় আরও বেশ কয়েকটি বিদেশি কনসার্টের পরিকল্পনা থাকলেও সেই সময়সূচি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ৫ ডিসেম্বর কোর্টসাইড, মাদানি অ্যাভিনিউতে ‘ওয়েভ ফেস্ট: ফিল দ্য উইন্টার’-এ অংশ নেবেন পাকিস্তানি ব্যান্ড কাভিশ। সঙ্গে থাকছে দেশীয় ব্যান্ড শিরোনামহীন ও মেঘদল। আয়োজক প্রতিষ্ঠান প্রাইম ওয়েভ কমিউনিকেশন। আর ১৩ ডিসেম্বর মেইন স্টেজের আয়োজনে পাকিস্তানি তারকা আতিফ আসলামের পারফরম্যান্স এবং ‘ইকোস অব রেভল্যুশন ২.০’ চ্যারিটি কনসার্ট হওয়ার কথা। যদিও আতিফের কনসার্ট বাতিলের গুঞ্জন ছিল, মেইন স্টেজ জানিয়েছে—অনুষ্ঠানটি নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।

এত অনিশ্চয়তার মাঝেও বিভিন্ন আয়োজক ইতোমধ্যে অনলাইনে টিকিট বিক্রি শুরু করেছে। ফলে দর্শক ও শোবিজ মহলে এসব আয়োজন নিয়ে সন্দেহ ও প্রশ্ন আরও বেড়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০