Shakil Shah
১৫ ডিসেম্বর ২০২২, ৮:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বের সবচেয়ে খাটো পুরুষ আফশিন

ভোরের দর্পণ ডেস্ক :

দেশ, জাতি, আবহাওয়া ও জিনগতভাবে মানুষের গড় উচ্চতার তারতম্য দেখা যায়। বাঙালিদের ক্ষেত্রে এক রকম তো কোরিয়া, জাপান কিংবা আফ্রিকার মানুষের অন্য রকম। এই রকমফেরের অনেক কারণ রয়েছে। এরমধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কারণ হচ্ছে জিনগত, খাদ্যাভ্যাস, আবহাওয়া, জলবায়ু।

তবে অস্বাভাবিক কম উচ্চতার মানুষের সংখ্যাও নেহাত কম নয়। এবার গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠলো বিশ্বের সবচেয়ে খাটো পুরুষ আফশিন ইসমায়েল গাদেরজাদেহের। ইরানের বাসিন্দা আফশিনের উচ্চতা মাত্র ৬৫.২৪ সেমি বা ২ ফুট ১.৬ ইঞ্চি। এর আগে এই রেকর্ড ছিল নেপালের খাপাঙ্গিরের। তার গড় উচ্চতা ৭৩.৪৩ সেমি বা ২ ফুট ৪.৯ ইঞ্চি।

উত্তর ইরানে আফশিনের জীবন সহজ ছিল না। তার আকারের কারণে স্কুলে যেতে পারেননি কখনো। এছাড়াও শারীরিক অক্ষমতা তো ছিলই। সব সময় দুর্বল থাকতেন আফশিন। ছোটবেলায় সেখাবে চিকিৎসাও করাতে পারেননি আফশিনের বাবা-মা। তবে আফশিনের শারীরিক দুর্বলতা থাকলেও তার কোনো মানসিক সমস্যা নেই। বর্তমানে তার বয়স ২০ বছর।

আফশিনের সময় কাটে সোশ্যাল মিডিয়া স্ক্রোল করে এবং কার্টুন দেখে। আফশিন ফুটবল খেলা দেখতেও ভালোবাসেন। তার প্রিয় ফুটবল খেলোয়াড়রা হলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী আলি দাই (ইরান) এবং ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল)। নিজের এলাকায় আফশিন খুবই জনপ্রিয় তার আচার-ব্যবহারের জন্য। মানুষকে যতটা পারেন সবসময় সাহায্য করেন এবং হাসিখুশি থাকেন। এজন্য এলাকার মানুষও খুব ভালোবাসেন তাকে। তার এই রেকর্ডের জন্য বাবা-মা সহ প্রতিবেশীরাও খুশি।

সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০