Shakil Shah
১৫ জানুয়ারী ২০২৩, ৮:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যে কারণে শীতে নারকেল তেল জমে

ভোরের দর্পণ ডেস্ক :

ভারত ও বাংলাদেশের মতো দেশে চুলের যত্নে বহুল ব্যবহৃত উপাদান নারিকেল তেল। তবে শীতকালে ব্যবহার করতে একটু বাড়তি ঝক্কি পোহাতে হয় কারন জমে যাওয়া তেল গলিয়ে নিতে হয়। প্রশ্ন হচ্ছে, নারিকেল তেল কেন শীতকালে জমে যায় আর অন্যান্য তেল যায় না কেন? এর উত্তর দিয়েছে বিবিসি বাংলা।

কারণ যখন চর্বি

তাপমাত্রার সঙ্গে তেল জমে যাওয়ার মূলত একটি বিষয়ের সম্পর্ক সেটি হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট। স্যাচুরেটেড ফ্যাট হচ্ছে এমন ফ্যাট বা চর্বি যার রাসায়নিক উপাদান স্বাভাবিক কক্ষ তাপমাত্রায় কঠিন বা জমাট আকারে থাকে।

সাধারণত প্রাণিজ খাবারে এই ফ্যাট বেশি থাকে। যেমন গরুর মাংস, দুধ বা পনির। তবে উদ্ভিজ্জ খাবারেও স্যাচুরেটেড ফ্যাট থাকার উৎকৃষ্ট নমুনা নারিকেল তেল। নারিকেল তেলে স্যাচুরেটেড ফ্যাটের মাত্রা বেশি বলে ২৪-২৫ ডিগ্রি সেলসিয়াসে জমে যায়।

উদ্ভিজ্জ তেলের মধ্যে আরো একটি তেল আছে যেটি এমন কাছাকাছি তাপমাত্রায় জমে যায়, সেটি হচ্ছে পাম তেল। এটিতেও স্যাচুরেটেড ফ্যাটের মাত্রা বেশি।

এর বিপরীতে আনস্যাচুরেটেড ফ্যাট কক্ষ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে। বাংলাদেশে পরিচিত বিভিন্ন তেল, যেমন সরিষা, সয়াবিন, সূর্যমুখী বা জলপাই তেলে স্যাচুরেটেড ফ্যাটের মাত্রা কম, আনস্যাচুরেটেড ফ্যাট বেশি বলে সেসব তেল শীতকালে জমে যায় না। নারিকেল তেলেও আনস্যাচুরেটেড ফ্যাট থাকে কিন্তু কম মাত্রায়।

খাওয়া যায়?

নারিকেল তেল বাংলাদেশে তেমন খাওয়া না হলেও শ্রীলঙ্কায় বেশ প্রচলিত। বাংলাদেশে সাধারণত নারিকেল তেল চুলে বা ত্বকে ব্যবহারের জন্য বিক্রি হয় বেশি। তবে ভোজ্য নারিকেল তেলও পাওয়া যায়, বা চাইলে ভাঙিয়ে বা ঘরে বানিয়ে নেয়া যায়। বাহ্যিক ব্যবহারের জন্য যে নারিকেল তেল বিক্রি হয় তাতে সুগন্ধি বা রাসায়নিক উপাদান যুক্ত করা হয়ে থাকতে পারে, তাই সেগুলো না খাওয়াই ভালো।

খাওয়ার জন্য আনস্যাচুরেটেড তেলকে স্বাস্থ্যের দিক দিয়ে এগিয়ে রাখা হয়, অর্থাৎ যেগুলো তরল অবস্থায় পাওয়া যায়।

স্যাচুরেটেড ফ্যাট রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয় এমন নানা বিতর্ক থাকলেও নারিকেল তেল বা পাম অয়েলের যে স্যাচুরেটেড ফ্যাট রয়েছে সেটা উদ্ভিজ্জ হওয়ায় সেগুলো উপকারি হিসেবেই দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট বিভাগের অধ্যাপক ড. এম আকতারুজ্জামান।

স্যাচুরেটেড বা আনস্যাচুরেটেড, দুই ধরনের ফ্যাটেরই শরীরে প্রয়োজন আছে। তবে স্যাচুরেটেড ফ্যাটও বেশি গ্রহণ করলে বা দৈনন্দিন জীবনে শারীরিক পরিশ্রম না করলে তখন সেটা ক্ষতিকর হয়ে উঠতে পারে। যেমন তিনি উদাহরণ দেন প্রাণীজ উৎস থেকে আসা ঘি বা মাখনের, যাতে স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে বলে জমাট বেধে থাকে, কিন্তু সেগুলো একটা মাত্রার মধ্যে খুবই স্বাস্থ্যকর।

তবে উদ্ভিজ্জ তেলের সাধারণ স্যাচুরেটেড বা আনস্যাচুরেটেড না, বরং ট্রান্স ফ্যাট বেশি সমস্যার। বিশেষভাবে হাইড্রোজেন যুক্ত করা হয় ট্রান্স ফ্যাটের ক্ষেত্রে। যেমন ডালডা, যেটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।

আবার ডুবো তেলে ভাজা, বা একই তেল বারবার ব্যবহার করলেও সেটা ট্রান্স ফ্যাটে রূপান্তরিত হয়। সেগুলো বর্জন করাই ভালো।

ভোজ্য তেলের মধ্যে ড. আকতারুজ্জামান এগিয়ে রাখেন দেশে উৎপন্ন তিসির তেল ও তিলের তেলকে, এরপর নারিকেল ও পাম তেল। তার মতে আমদানিকৃত তেলের ক্ষেত্রে দীর্ঘ সময় অব্যবহৃত থাকা বা বাতাসের সংস্পর্শে অক্সিডেশন হয়ে গুনাগুণ কমে যাওয়ার সম্ভাবনা থাকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০