Ibrahim Atiullah Anik
২৭ নভেম্বর ২০২৫, ১২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রেট্রো লুকে আলিয়া, নতুন রূপে রণবীর—‘লভ অ্যান্ড ওয়ার’ নিয়ে উত্তেজনা চূড়ায়

রেট্রো লুকে আলিয়া, নতুন রূপে রণবীর—‘লভ অ্যান্ড ওয়ার’ নিয়ে উত্তেজনা চূড়ায়
ছবি : সংগৃহীত

সঞ্জয় লীলা বনশালির বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘লভ অ্যান্ড ওয়ার’ নিয়ে দর্শকদের উত্তেজনা দিন দিন আরও বাড়ছে। কারণ এই ছবিতেই প্রথমবারের মতো একসঙ্গে পর্দা ভাগ করছেন বলিউড তারকা আলিয়া ভাট, রণবীর কাপুর এবং ভিকি কৌশল।

এমন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে শুটিং সেটের কিছু অনানুষ্ঠানিক ছবি, যা ঘিরে নতুন করে আলোচনার ঝড় উঠেছে নেটিজেনদের মাঝে। ছবিতে দেখা যায়—শুটিং বিরতিতে দৃশ্যের মহড়া দিচ্ছেন আলিয়া ও রণবীর, আর পাশেই ব্যস্ত নির্দেশনায় বনশালি। বিশেষ করে আলিয়ার সাজগোজ নজর কেড়েছে সবার। আশির দশকের ক্লাসিক অভিনেত্রীদের ধাঁচে তৈরি তার রেট্রো লুক দেখে বহু দর্শক আলিয়ার মধ্যে শর্মিলা ঠাকুরের ছায়া খুঁজে পাচ্ছেন। এক ভক্ত মন্তব্য করেছেন, “দুজনকে দেখে যেন রাজ কাপুর আর শর্মিলা ঠাকুর মনে হচ্ছে।” অন্যজন লিখেছেন, “বনশালির ম্যাজিক দেখার অপেক্ষা আর সহ্য হচ্ছে না।”

রণবীর কাপুরও এই ছবিকে নিজের ‘ড্রিম প্রজেক্ট’ বলে উল্লেখ করেছেন। তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বনশালির সেটে কাজ করা যতটা কঠিন, শিল্পীর তৃপ্তি ততটাই গভীর—এটাই তাকে বারবার এই অভিজ্ঞতায় ফিরিয়ে আনে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০