Shakil Shah
৮ মার্চ ২০২২, ৩:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাকিবের উপর ক্ষোভ ঝাড়লেন পাপন

ভোরের দর্পণ ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে এবং দুই টেস্টের সিরিজ খেলতে যেতে চান না জানিয়ে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান রবিবার জানিয়েছেন, এই মুহূর্তে তিনি শারীরিক ও মানসিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য প্রস্তুত নন।

আজ সোমবার (৭ মার্চ) বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘উপভোগ না করলে খেলছে কেন। বিমান বন্দরে সংবাদ মাধ্যমের সঙ্গে এগুলো বলছে, চমক দিচ্ছে। এগুলো আমাদের কেন বলছে না। আমাকে বলতে পারতো। এখন তো বায়ো-বাবল নেই। সুজনকে (টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন) বলতে পারতো।’

বিসিবি সভাপতি জানান, এভাবে চলতে দেওয়া যায় না। কেউ খেলতে না চায়লে বলতে হবে। এর আগে বোর্ডের পক্ষ থেকে কে কোন ফরম্যাটে খেলতে চান সেই তালিকা চেয়েছিল বোর্ড। পাপনের প্রশ্ন, খেলতে না আগ্রহী হলে তখন বলতে পারতো।

তিনি বলেন, ‘সংবাদ মাধ্যমে ও (সাকিব) বলেছে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ উপভোগ করেনি। ওকে দেখে কি বোঝা গেছে উপভোগ করেননি? আপনারা কেউ দেখে বুঝেছেন? আমরা ওয়ানডে সিরিজ জিতলাম তাও উপভোগ করল না? আমরা টি-২০ সিরিজে ম্যাচ জিতলাম তাও উপভোগ করল না? উপভোগ না করলে তখন কেন বলেনি? টি-২০ সিরিজে আগে বলতে পারতো?’

বিসিবি সভাপতি পাপন জানিয়েছেন, দুবাইয়ের উদ্দেশ্যে যাওয়ার সময় বিমান বন্দর থেকে সাকিব তাকে মানসিক স্বাস্থ্য ও শারীরিক কারণে দক্ষিণ আফ্রিকায় যেতে না চাওয়ার বিষয়টি জানিয়েছে। এছাড়া বিসিবি’র ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনূসকেও বিষয়টি জানিয়েছেন বাঁ-হাতি অলরাউন্ডার। বিসিবি ও সাকিব বসে তার প্রোটিয়া সফরে যাওয়ার বিষয়টি চূড়ান্ত করবে বলে জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছয় জেলায় বজ্রপাতে নিহত ১২

হরমুজ প্রণালিতে ট্যাংকার লক্ষ্য করে ইরানি গানবোটের গুলি

সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ, সরকারের বড় সাফল্য

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

১০

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

১১

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

১২

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

১৩

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১৪

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১৫

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১৬

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৭

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৮

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৯

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

২০