Shakil Shah
৮ নভেম্বর ২০২১, ৪:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৩৯ বছর বয়সেও ফিট থাকার রহস্য জানালেন শোয়েব মালিক

ভোরের দর্পণ ডেস্ক:

বয়সের ছুঁতোয় যাকে ছুড়ে ফেলা হয়েছিল দল থেকেই, সেই শোয়েব মালিকই ভাগ্যক্রমে সুযোগ পেয়ে পাকিস্তান দলের ত্রাতায় পরিণত হয়েছেন। দলের প্রয়োজনে খেলছেন গুরুত্বপূর্ণ ইনিংস। রোববার স্কটল্যান্ডের বিপক্ষে তিনি যে ইনিংসটি খেলেছেন, সেটি রীতিমতো বাধিয়ে রাখার মতো।

৩৯ বছর বয়সি শোয়েব ১৮ বলে করেছেন ৫৪। টি-টোয়েন্টিতে এই রেকর্ড আজ পর্যন্ত কোনো পাকিস্তানি খেলোয়াড় করে দেখাতে পারেননি।

শুধু ব্যাটিংই নয়; বিশ্বকাপে দূরন্ত ফিল্ডিং করে যাচ্ছেন শোয়েব। মাঠেও তাকে চনমনে দেখায়। তার শরীরী ভাষায় বয়সের কোনো ছাপ নেই। এই ফিট থাকার রহস্যও ভেদ করেছেন শোয়েব। এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ক্রিকেট পাকিস্তান।

পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক ফিট থাকার রহস্য সম্পর্কে বলেন, সত্যি বলতে— আয়নায় নিজেকে ফিট দেখার আত্মমগ্নতা আছে আমার। যদিও সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, ক্রিকেট খেলাটা এখনও উপভোগ করছি এবং দিনশেষে এটি দলকেও সহায়তা করছে। আমার মনে হয়, নিজেকে ফিট রাখতে হলে প্রতিদিনই কষ্ট করতে হয় এবং আমি সেটিই করে আসছি।

বয়স যে কেবল সংখ্যা মাত্র সেটিই প্রমাণ করলেন মালিক।  তার ঝড়ো ইনিংসে ভর করে পাকিস্তান শেষ ৫ ওভারে রান তুলে ৭৭। মালিকের ইনিংসে ৬টি ছক্কা ও একটি চারে সাজানো।  ফলস্বরূপ ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও নিজের ঝুড়িতে ভরেছেন সানিয়াপত্নী শোয়েব।

ঝড়ো ইনিংসের পর শোয়ের মাঠ ছাড়ার সময় গ্যালারিতে বসা ভারতের টেনিস সেনসেশন হাততালি দিয়ে জীবনসঙ্গীকে অভিনন্দন জানান।

এই দুর্দান্ত পারফরম করা শোয়েব মালিককে ছুড়ে ফেলেছিল পাকিস্তান।  টি-টোয়েন্টির জন্য প্রথম ঘোষিত দলে ছিলেন না মালিক। যখন পরে পরিবর্তন আনা হয় তিনটি, সেখানেও জায়গা হয়নি তার। শেষ পর্যন্ত শোহেব মাকসুদ চোটের কারণে ছিটকে যাওয়ায় ভাগ্য সুপ্রসন্ন হয় তার। এটিই হয়ে যায় দলের জন্য আশীর্বাদ।
বিশ্বকাপে সুযোগ পেয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেন ২০ বলে অপরাজিত ২৬ রানের ম্যাচ জেতানো ইনিংস। আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ সময়ে করেন ১৫ বলে ১৯ রান। রোববার স্কটল্যান্ডের বিপক্ষে ১৮ বলে ৫৪ রানের অপরাজিত বিস্ফোরক ইনিংস খেলে হন ম্যাচসেরা।

এ বিষয়ে মালিক সংবাদ সম্মেলনে বললেন, শুরুতে দলে জায়গা না পেয়ে মুষড়ে পড়লেও পরে নিজেকে তিনি উদ্বুদ্ধ করেন নিজেই।

মালিক বলেন, বিশ্বকাপ দলে সুযোগ না পেলে কষ্ট লাগাই স্বাভাবিক। তবে পেশাদার খেলোয়াড় হিসেবে নিজের সঙ্গে বোঝাপড়া করে হতাশা থেকে বেরিয়ে আসি।

প্রতিটি সংবাদ সম্মেলনেই শোয়েব মালিককে শুনতে হয় একটি প্রশ্ন— কবে অবসর নিচ্ছেন। গতরাতেও একই প্রশ্ন করা হয়।

৪০ ছুঁই ছুঁই মালিকের জবাব ছিল— ‘আরও দুই-এক বছর খেলা নিয়ে নিশ্চিত নই আমি। এখন খুব গুরুত্বপূর্ণ একটি আসরের মধ্যে আছি। আপাতত এটি নিয়েই ভাবছি।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি

সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না

বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুরকে হত্যা, অভিযুক্ত জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জালিয়াতি, এক ব্যক্তি কারাগারে

১০

আইএফসি কর্তৃক ‘বেস্ট জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করলো ব্যাংক এশিয়া

১১

আড়াইহাজারে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার,৩ জনকে কুপিয়ে যখম

১২

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

বাঁশখালীর কাহারঘোনায় ইয়াবা-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি

১৪

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে

১৫

বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

১৬

সরকারি বিদ্যুৎ অফিসেই চুরি! ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার গায়েব

১৭

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলার হারিয়েছে আরব আমিরাতের শেয়ারবাজার

১৮

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

১৯

রাত ১২টায় শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়

২০