১৭ জুন ২০২০, ২:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেরপুরে এবার বিডি ক্লিনের ৪ মাসের সহায়তা পেলো এক অসহায় পরিবার

শেরপুর প্রতিনিধি : শেরপুরে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের উদ্যোগে এবার টানা ৪ মাসের সহায়তা পেলো এক অসহায় হতদরিদ্র পরিবার। ১৬ মে শনিবার বিকেলে শহরের মোবারকপুর আখের মাহমুদ বাজার এলাকায় জুলেখা খাতুন, শ্রমিক স্বামী-জামান ও ২ সন্তানসহ ৪ সদস্যের পরিবারের হাতে প্রথম মাসের ৬ হাজার ২শ ৫০ টাকার সহায়তা তুলে দেওয়া হয়েছে।

এর মধ্যে ছিলো ৫০ কেজি চাল, ৬ কেজি আলু, ৪ লিটার তেল, পেঁয়াজ ৪ কেজি, ৩ কেজি ডাল, দেড় কেজি রসুন, ৭৫০ গ্রাম আদা, হলুদ ও মরিচের গুড়া ২ শ গ্রাম, ৮ পিস সাবান, দেড় কেজি হুইল পাউডার, ১ কেজি লবণ এবং কাঁচা বাজারবাবদ ১ হাজার ও  চিকিৎসাবাবদ নগদ ৪শ টাকা। বাকি ৩ মাসের সহায়তা পর্যায়ক্রমে দেওয়া হবে।

সহায়তা বিতরণকালে বিডি ক্লিনের উপদেষ্টা রাজিয়া সামাদ ডালিয়া ও এডভোকেট রফিকুল ইসলাম আধার, জেলা সমন্বয়ক আল আমিন রাজু, সহ-সমন্বয়ক মেহেদী হাসান শামীম, উপ-সমন্বয়ক (মিডিয়া ও আইটি) রবিউল ইসলাম রানা, সাবেক উপ-সমন্বয়ক (মিডিয়া ও আইটি) এমদাদুল হক রিপন, সহকারি উপ-সমন্বয়ক (মিডিয়া ও আইটি) তাপসী জহুরা, মনিটর আশরাফুল ইসলাম, কাকন মিয়া, আল আমিন, জুয়েল মিয়া, আল আমিন (২) এবং স্থানীয় সমাজ সেবক ডা. শরাফত আলী, প্রকৌশলী রবিউল ইসলাম রুবেল, ডা. এসআরডি আলম উপস্থিত ছিলেন। 

এদিকে বিডি ক্লিনের উদ্যোগে ওই দীর্ঘমেয়াদী সহায়তা পেয়ে দারুণ খুশি অসহায় পরিবারটি। এ বিষয়ে গৃহবধূ জুলেখা খাতুন বলেন, তিনি নিতান্ত্যই একজন গৃহিনী। বসতবাড়ী ছাড়া তাদের কোন জায়গা-সম্পদ নাই। তার স্বামী পাশের ইটের ভাটায় ইট টানার কাজ করেন। তাদের জাহিদ মিয়া (১৪) ও কবিতা খাতুন (৯) নামে ২ সন্তানের মধ্যে দু’জনই শিক্ষার্থী। কিন্তু বর্তমানে ইট ভাটায় ইট টানার কাজ না থাকায় স্বামী বেকার হয়ে ঘরে বসে আছেন। ফলে খুব কষ্টে চলছিলো তাদের সংসার। একই কথা জানিয়ে গৃহকর্তা জামান বিডি ক্লিন ও সহায়তা প্রদানকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ ব্যাপারে বিডি ক্লিনের জেলা সন্বনয়ক আল আমিন রাজু জানান, করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে সারা দেশে লকডাউনে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র ও অসহায় মানুষের তালিকা করে বিডি ক্লিনের তরফ থেকে কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হয়।

প্রথম ধাপে ঢাকা (উত্তর) সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের আর্থিক সহায়তায় লটারীর মাধ্যমে বাছাই করা হয় ১শ হতদরিদ্র পরিবারকে। এর মধ্যে শেরপুরের ৫ জনের নাম উঠে। ওই ৫ জনের মধ্যে প্রথমেই জুলেখা খাতুনের পরিবারে সহায়তা বিতরণ করা হয়। খুব দ্রুতই অন্য ৪ জনকেও একইভাবে ওই সহায়তা প্রদান করা হবে। তিনি আরও বলেন, শেরপুর জেলা থেকে প্রায় ১৫শ অসহায় মানুষের তালিকা পাঠানো হয়েছে। যেকোন দানশীল ব্যক্তি তাদের সহায়তায় এগিয়ে আসতে পারেন। নিতে পারেন যেকোন পরিবারের দায়িত্ব। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে প্রতিপক্ষে বিরুদ্ধে শিক্ষকের বসতবাড়ির গাছ কাটার অভিযোগ

আশুলিয়ায় রেশ না কাটতেই আবারও ডাকাতি

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

কাহালুতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২ লক্ষ টাকার মাছ নিধন

ধনবাড়ীতে ঝড়ে পাঁকা ধান নিমজ্জিত,ক্ষতির শংষ্কা কৃষকের

মধুপুর বনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারাল বাস,দুর্ঘটনায় আহত ২০

সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

অসহায় বিধবা নারীর পাশে বান্দরবান সেনা জোন,নতুন ঘরের স্বপ্ন পূরণ হলো কুলসুমার

ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

১০

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

১১

রায়গঞ্জে অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

১২

কাহালু সরকারি কলেজের অধ্যক্ষের পক্ষ থেকে নবাগত ইউএনও মলিহা খানমকে ফুলেল শুভেচ্ছা

১৩

বাটা বাংলাদেশ Q4-এ ১০৫% চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা

১৪

কাহালুতে ৩ বছরের সাজাপ্রাপ্ত ২১ মামলার আসামি গ্রেফতার

১৫

কাহালু মডেল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা

১৬

পহেলা মে বিশিষ্ট শিল্পপতি সিরাজ উদ্দিন আহমেদের ৪১ তম মৃত্যু বার্ষিকী

১৭

মাদারীপুরে ৪২২ বস্তা সরকারি চাল পাচারের অভিযোগে চাল ভর্তি ট্রাক জব্দ করলো ইউএনও

১৮

চন্দনাইশে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

১৯

ভয়াল ২৯ এপ্রিল: মৃত্যুর মিছিল দেখেছিল উপকূল, কাঁদে আজও বাঁশখালী

২০