Shakil Shah
৩১ জানুয়ারী ২০২৩, ৭:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আবারো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হাথুরুসিংহে

ভোরের দর্পণ ডেস্ক :

পাঁচ বছর পর আবারো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হলেন শ্রীলঙ্কার চান্ডিকা হাথুরুসিংহে। এবার তার সাথে দুই বছরের চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তাকে সাকিব আল হাসানদের প্রধান কোচ করার ব্যাপারটি মঙ্গলবার (৩১ জানুয়ারি) নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

কোচ নিয়োগের ব্যাপারে বিসিবি প্রধান বলেন, ‘আমরা হাথুরুকে তিন ফরম্যাটের কোচ হিসেবেই নিয়োগ দিয়েছি। অন্তত দুই বছর তিনি জাতীয় দলের সাথে কাজ করবেন। আমরা একজন সহকারী কোচও নিয়োগ দিব, এই তালিকায় পাঁচজন আছেন। আছেন উপমহাদেশের তিনজন। তারা ২৫ তারিখের মধ্যে এসে সাক্ষাৎকার দেবে।’

 

উল্লেখ্য, বাংলাদেশ দলের দীর্ঘদিনের কোচ রাসেল ডমিঙ্গোর বিদায়ের পর মাসখানেক ধরে ফাঁকা ছিল প্রধান কোচের জায়গাটা। গুঞ্জন ছিল কয়েকজন বিদেশী কোচের ব্যাপারেই। সেসব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আবারো টাইগারদের প্রধান কোচের দায়িত্ব পেলেন হাথুরুসিংহে।

 

গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের কনসালটেন্ট হিসেবে ছিলেন ভারতের শ্রীধরন শ্রীরাম। গুঞ্জন উঠেছিল, ক্ষুদ্রতম সংস্করণে আবারো দায়িত্ব পেতে যাচ্ছেন তিনি। তবে সে গুঞ্জনও টিকল না আর। তিন ফরম্যাটেই বাংলাদেশ দলের কোচ হয়ে আসছেন লঙ্কান কোচ হাথুরুসিংহে।

হাথুরুসিংহে এর আগে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিন বছরেরও বেশি সময় বাংলাদেশের কোচ ছিলেন। এরপর দুই বছর নিজ দেশে কোচ হিসেবে দায়িত্ব পালনের পর কাজ করেছেন অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে এসডিএফের চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে স্মারকলিপি

সামাজিক সংহতি ও শান্তি প্রতিষ্ঠায় নাগরিক অংশগ্রহণ বিষয়ক জেলা পর্যায়ে পরামর্শ সভা

লংগদুতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লংগদুতে কৃষকদে দিনব্যাপী পার্টনার প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিগত ১৬ বছরের নির্বাচনে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন হয়েছে : স্পিকার

অটিজম আক্রান্তদের জন্য লন্ডন বিমানবন্দরে এমিরেটসের ট্রাভেল রিহার্সাল

দীর্ঘ ১৫ বছরেও সংস্কার করা হয়নি লোহালিয়া খেয়াঘাট সংলগ্ন বেড়িবাঁধের ২৫০ মিটার রাস্তা

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা চরম দুর্ভোগে খামারকান্দি ইউনিয়নের শিক্ষার্থী ও সাধারণ মানুষ

বাঁশখালীতে টিয়াপাখি বিক্রির ফাঁদ: যুবক আটক, ২০ হাজার টাকা জরিমানা

বাউফলে বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত জেসমিন

১০

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপশি খেলাধূলা সহ কো-কারিকুলাম কর্মসূচির মাধ্যমে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে

১১

বৈষম্যবিরোধী আন্দোলনে দুই হত্যা মামলায় দেবিদ্বারে ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেফতার

১২

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৩

র‍্যাব ১৫ এর অভিযানে পেটের ভিতরে থাকা বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার,আটক ৪ রোহিঙ্গা নাগরিক

১৪

সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত

১৫

মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

১৬

চিরকুটে অভিযোগ, মানববন্ধনে প্রতিবাদ, রায়গঞ্জে শিক্ষার্থীর মৃত্যু ঘিরে নতুন প্রশ্ন

১৭

ফুলবাড়ীতে ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত

১৮

শ্রীপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ

১৯

ধনবাড়ীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

২০