Ibrahim Atiullah Anik
২১ অক্টোবর ২০২৫, ৫:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খাগড়াছড়িতে পরিত্যক্ত জলাশয় থেকে নবজাতক উদ্ধার

খাগড়াছড়িতে পরিত্যক্ত জলাশয় থেকে নবজাতক উদ্ধার

খাগড়াছড়ি জেলা সদরের শান্তি নগর এলাকার রাজু বোর্ডিংয়ের পেছনে একটি পরিত্যক্ত জলাশয় থেকে জীবিত অবস্থায় সদ্য প্রসব হওয়া এক নবজাতকে উদ্ধার করেছে একই এলাকার বাসিন্দা রুমা রাণী দাশ।

সোমবার রাত আনুমানিক এগারোটায় এ ঘটনা ঘটেছে।রুমা রাণী দাশ জানায়, গতকাল রাতে হাটতে বের হলে রাজু বোর্ডিংয়ের পার্শ্বের একটি জলাশয়ে পরিত্যক্ত অবস্থায় এক নবজাতকের কান্না শুনতে পেয়ে তাৎক্ষণিক নবজাতকটিকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার রিপল বাপ্পি নবজাতকের স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করে হাসপাতালের তৃতীয় তলায় স্ক্যানো ওয়াডে ভর্তি করায়।

ডাক্তার রিপল বাপ্পি জানায়, বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা স্বাভাবিক ও সুস্থ্য রয়েছে। হাসপাতালে নবজাতকটিকে উদ্ধারকারি রুমা রাণী দাশ দেখবাল করছেন।এদিকে গতকাল রাত থেকেই নবজাতকটিকে দত্তক নেয়ার জন্য হাসপাতালে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ভীড় জমায়।এদিকে হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার রিপল বাপ্পি জানান, নবজাতকটি পুত্র সন্তান হওয়ায় অনেকেই তাকে দত্তক নেয়ার জন্য যোগাযোগ করলেও এ নবজাতকটিকে দত্তক নিতে হলে সমাজ সেবা অধিদপ্তরের মধ্যস্থতায় আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় নিতে হবে।

এদিকে নবজাতকের চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর সেনা জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলাম পাঁচ হাজার টাকা নগদ অর্থ সহায়তা দিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০