Shakil Shah
২৫ ডিসেম্বর ২০২১, ৮:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় বিতর্ক প্রতিযোগিতার ১ম পর্বে বিজয়ী জাককানইবি: উপাচার্যের অভিনন্দন

মো. আরাফাত রহমান: জাককানইবি প্রতিনিধি:

জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় প্রথম পর্বের বিতর্কে জয়লাভ করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি)। এই বিজয়ের সংবাদ শোনামাত্রই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর দে অত্যন্ত আনন্দের সাথে বিজয়ী দল, মডারেটর এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানান এবং তাদের উত্তরোত্তর সফলতা কামনা করেন।

বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরায় আজ ২৫ ডিসেম্বর ২০২১ তারিখ মঙ্গলবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বনাম সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্কের বিষয় ‘সামাজিক যোগাযোগ মাধ্যম শিক্ষার্থীদের পাঠ্য বই বিমূখ করছে’। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বিষয়ের বিপক্ষে অবস্থান নিয়ে ৩-০ ব্যালটে জয়লাভ করেছে।

বিপক্ষ অর্থাৎ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দলনেতা শফিকুল ইসলাম বাপ্পি শ্রেষ্ঠ বক্তা হিসেবে মনোনীত হন। রুমন হাসান ১ম বক্তা এবং অনিক হাসান ২য় বক্তা হিসেবে বক্তব্য রাখেন। ক্লাব মডারেটর হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা দেন কে. এম. মাহমুদুল হক, সহকারী অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, জাককানইবি। দলটিতে সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বিতর্ক সংঘের সদস্য আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী সাত্তিক মাহবুব, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ফিরোজ আহমেদ, জারিন তাসনিম এবং ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের জিহাদুজ্জামান জিসান।

ধারণকৃত বিতর্ক প্রতিযোগিতাটি শীঘ্রই বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী

এস আলমের ২৬৮০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ : সংসদে অর্থমন্ত্রী

“লংগদুতে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত আট জন”

আড়াইহাজার থানা পুলিশের সহায়তায় হারানো সংসার ফিরে পেল এক অসহায় নারী

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

দশমিনায় পুবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

চুক্তি না হলে যুদ্ধ, প্রস্তুত সামরিক বাহিনী : ট্রাম্প

নবাগত জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

খুলনা প্রেস ক্লাব নির্বাচন ৩০ এপ্রিল, ১৫ পদে ২৭ প্রার্থী

মার্কিন অবরোধ ভেঙে ইরানের জলসীমায় পৌঁছাল তেলবাহী জাহাজ

১০

‎কাপাসিয়ায় সংবাদ সম্মেলন

১১

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা

১২

শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

১৩

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রে ১১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

১৪

নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য

১৫

কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

১৬

ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

১৭

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন

১৮

ডোমারে বোমা মেশিনে বালু উত্তোলন, মেশিন জব্দ ও পাইপ ধ্বংস

১৯

এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি স্বাক্ষর

২০