Shakil Shah
৯ সেপ্টেম্বর ২০২১, ৫:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তালেবানের স্বীকৃতির বিষয়ে ভারত-পাকিস্তানকে দেখবে না বাংলাদেশ

তালেবানের অন্তর্বর্তীকালীন সরকারকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে ভারত কিংবা পাকিস্তানের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে বাংলাদেশ কোনো সিদ্ধান্ত নেবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) তিন দেশ সফর শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

ড. মোমেন বলেন, ‘আফগান ইস্যুতে সবাই আমাদের অবস্থান সম্পর্কে জিজ্ঞেস করছে। বিবিসি জানতে চেয়েছে, ভারত বা পাকিস্তান যেটা করবে সেটা করব কি না? আমরা বলেছি, অন্যরা কে কি করল সেটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের নিজ দেশের ওয়েলফেয়ার আছে। আমাদের নিজেদের সিদ্ধান্ত আমরা নেব। আফগানিস্তান আমাদের সার্কের সদস্য, তাদের সঙ্গে আমাদের কিছু সম্পর্কও আছে; ঐতিহাসিক সম্পর্ক।’

লন্ডন ও হেগের পক্ষ থেকেও পররাষ্ট্রমন্ত্রীর কাছে আফগান ইস্যুতে ঢাকার অবস্থান জানতে চাওয়া হয়। ড. মোমেন বলেন, ‘আফগান ইস্যুতে আমরা এখন পর্যবেক্ষণে আছি। তারা বলেছে, নতুন সরকারকে আমরা স্বীকৃতি দেবো কি না? আমরা বলেছি, তাদের অবস্থা, নীতি, প্রজেক্টস দেখে আমরা সিদ্ধান্ত নেব। আমরাও চাই আফগানিস্তানের উন্নতি হোক। আমরা বিশ্বাস করি গণতন্ত্রে। বৃহত্তর জনগণের ইচ্ছায় যদি সরকার গঠন হয় আমরা সেটাকে অনুপ্রাণিত করব। আমরা সেটাকে স্বাগত জানাব। এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মোটামুটি আমাদের যারা ওখানে ছিল তারা বের হয়ে আসছে। কিন্তু গত তালেবান সরকারের আমলে আমাদের দেশের কিছু লোক ওখানে গিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়েছে। এ ব্যাপারে আমাদের নীতি জিরো টলারেন্স। আমরা কোনোভাবে কোনো সন্ত্রাসীকে প্রশ্রয় দেবো না।’

যুক্তরাজ্য ও নেদারল্যান্ডস আফগানদের আশ্রয় দেওয়ার ব্যাপারে জোট নেবে উল্লেখ করে ড. মোমেন বলেন, ‘ইংল্যান্ড ও নেদারল্যান্ডস বলেছে, তারা কয়েকটি দেশ মিলে জোট গঠন করবে। আমি বলেছি, রোহিঙ্গাদের তো আপনারা নেননি। ১১ লাখ রোহিঙ্গা পড়ে আছে। ভালো সংবাদ হচ্ছে, তারা রোহিঙ্গাদের স্বেচ্ছায় নেওয়া হবে বলে জানিয়েছে।’

আফগান ইস্যুতে লন্ডন কিংবা হেগের পক্ষ থেকে বাংলাদেশের তথা এ অঞ্চলের নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ প্রকাশ করেছে কি না, এমন প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, ‘কেউ নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেনি।’

এর আগে বুধবার (৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম জানান, তালেবানের অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশ এখনই স্বীকৃতি দিচ্ছে না।

উল্লেখ্য, গত মঙ্গলবার মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ঘোষণা করা হয়। তিনি তালেবানের প্রতিষ্ঠাকালীন সদস্যদের একজন। প্রায় দুই দশক ধরে তালেবানের নীতিনির্ধারণী সর্বোচ্চ পর্ষদ শুরা কাউন্সিলের নেতৃত্বে ছিলেন আখুন্দ।

গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখল করার পর সম্ভাব্য তালেবান সরকারের প্রধান হিসেবে আবদুল গনি বারাদারের নামই বেশি আলোচনায় ছিল। কারণ, তিনি তালেবানের প্রয়াত প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ভগ্নিপতি ও ঘনিষ্ঠজন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় তালেবানের পক্ষে নেতৃত্ব দেন তিনি। কিন্তু তাকে না করে আখুন্দকে আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী

এস আলমের ২৬৮০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ : সংসদে অর্থমন্ত্রী

“লংগদুতে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত আট জন”

আড়াইহাজার থানা পুলিশের সহায়তায় হারানো সংসার ফিরে পেল এক অসহায় নারী

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

দশমিনায় পুবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

চুক্তি না হলে যুদ্ধ, প্রস্তুত সামরিক বাহিনী : ট্রাম্প

নবাগত জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

খুলনা প্রেস ক্লাব নির্বাচন ৩০ এপ্রিল, ১৫ পদে ২৭ প্রার্থী

মার্কিন অবরোধ ভেঙে ইরানের জলসীমায় পৌঁছাল তেলবাহী জাহাজ

১০

‎কাপাসিয়ায় সংবাদ সম্মেলন

১১

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা

১২

শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

১৩

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রে ১১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

১৪

নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য

১৫

কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

১৬

ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

১৭

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন

১৮

ডোমারে বোমা মেশিনে বালু উত্তোলন, মেশিন জব্দ ও পাইপ ধ্বংস

১৯

এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি স্বাক্ষর

২০