Shakil Shah
২৬ ফেব্রুয়ারী ২০২২, ৯:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বৈরি আবহাওয়া ও দরপতনে ঠাকুরগাঁওয়ে দ্রুত আলু তুলছেন কৃষক

 

আসাদুজ্জামান শামিম, ঠাকুরগাঁও :

ঠাকুরগাঁওয়ের বিভিন্ন হাট-বাজারে নতুন আলু বিক্রি হচ্ছে দেদারছে। শুরুতে বাজারদর ভাল থাকায় কৃষকেরা খুশি ছিল। তবে বৈরি আবহাওয়া ও দাম কমে যাওয়ায় ক্ষেত থেকে তারাহুড়ো করে আলু তুলছেন তারা। আসন্ন রমজানকে সামনে রেখে অনেকেই আলু লাগালেও দাম কমার ভয়ে কম দামেই আলু বিক্রি করে দিচ্ছেন। অন্যদিকে এ বছর কোল্ড ষ্টোরেজে বস্তাপ্রতি ভাড়া অনেক বৃদ্ধি পাওয়ায় আলু নিয়ে কিছুটা বিপাকে পরেছেন এ অঞ্চলের কৃষকেরা। জেলার বিভিন্ন হাট বাজারে কার্ডিনাল জাতের আলু কয়েকদিন পূর্বেই ২০-৩৫ টাকা কেজি বিক্রি হলেও বর্তমানে কেজি প্রতি ৫-১০ টাকা বিক্রি হতে দেখা যায়। গ্যানেলা জাতের আলু কেজি প্রতি ৪-৮ টাকা দরে বিক্রি হচ্ছে। দেশী আলু প্রতি কেজি (পুরাতন ও নতুন) ৮-১৫ টাকা দরে। এছাড়াও এন্টারিজ, গ্যানেলা, ডায়মন্ড, শাগিতা, ভোজাগোল্ড জাতের আলুও খুবই কম দামে বিক্রি হতে দেখা যায়। তবে এ দামের সাথে আড়তের দামের মূল্য মিলবে না।

 

অপরদিকে বাজারে বেশ কিছু কোম্পানির আলু বীজ বিক্রি হলেও কৃষকেরা নিজ উদ্যোগে বীজের আলুর জন্য কিছু আলু রেখেছেন। শনিবার সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পটুয়া এলাকায় দেখা যায় কার্ডিনাল জাতের আলু তারাহুরা করে তুলে নিচ্ছেন এক কৃষক। তিনি জানান, দাম অনেক কমেছে। রমজানকে উদ্দেশ্যে করে আলু লাগালেও আর অপেক্ষা করতে চাইছেন না তিনি, তাই তিনি অতিরিক্ত শ্রমিক লাগিয়ে এভাবে দ্রুত ক্ষেত থেকে আলু তুলে নিচ্ছেন। কৃষি বিভাগের মতে এ বছর আলুর বাম্পার ফলন হয়। এ বছর জেলায় আলুর আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৮ হাজার ৫১৫ হেক্টর জমিতে। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয় ৬ লাখ ৭৯ হাজার ৭৯৮ মেট্রিক টন। এর মধ্যে এ পর্যন্ত আবাদ হয়েছে ২৭ হাজার ৫৭০ হেক্টর জমিতে। যা গত বছরে আবাদের লক্ষ্যমাত্রা ছিল ২৭ হাজার ৬০২ হেক্টর জমি। যাতে আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২৪ হাজার ৬৭০ হেক্টর জমি। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫ লাখ ৯২ হাজার ৮০ মেট্রিক টন।

সদর উপজেলার আরাজী ঝাড়গাঁও মোলানী গ্রামের কৃষক মো. আবুল কালাম আজাদ বলেন, তিনি এ বছর দেড় বিঘা (৭৫ শতক) জমিতে কার্ডিনাল জাতের আলু লাগিয়েছিলেন। প্রথম ধাপে আলু তুলে ভাল দামে বিক্রি করলেও দম কমতে থাকায় তিনিও সম্পুর্ন আলু কম দামেই বিক্রি করেছেন।

এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ আবু হোসেন জানান, জেলায় এ মৌসুমে গত বছরের চেয়ে বেশি পরিমানে জমিতে আলুর আবাদ হয়েছে। ২ দিনের বৈরি আবহাওয়া, ঝড় ও বৃষ্টির কারণে আলুর তেমন একটা ক্ষতি হয়নি। বর্তমানে বাজারে আলু কিছুটা কম দামে বিক্রি হলেও সামনের দিনে কৃষকেরা ন্যায্য মূল্য পাবেন বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০