Shakil Shah
২৬ জুলাই ২০২২, ৭:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরকারি ব্যয় কমাতে জাককানইবি’তে কৃচ্ছ্র সাধনের সিদ্ধান্ত

মো. আরাফাত রহমান, জাককানইবি প্রতিনিধি:

বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে সরকারি ব্যায়ে কৃচ্ছ্র সাধন এবং বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতকল্পে বাংলাদেশ সরকারের জারিকৃত পরিপত্রের আলোকে ২০২২-২৩ অর্থবছরের বাজেটে সংশোধন নিয়ে এসেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) প্রশাসন। সরকারের জারিকৃত তিনটি পরিপত্রের আলোকে বাজেটের কৃচ্ছ্র সাধনের এই সিদ্ধান্ত হয়।

মঙ্গলবার (২৬ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে বাজেট ব্যবস্থাপনা কমিটির পূর্ব আহুত এক সভা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, পরিচালক (অর্থ ও হিসাব) ড. তারিকুল ইসলাম, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রকৌশলী মো. হাফিজুর রহমান, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মো. নজরুল ইসলাম, প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. জোবায়ের হোসেনসহ আরো অনেকে। এই সভার পর বিভাগীয় সভাপতিদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে পূর্বাপর সকলকিছু তুলে ধরা হয়। এসময় উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নজরুল ইসলাম, কলা অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদুল বারী, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হালিমসহ অন্যান্যরা।

এ বিষয়ে বাজেট ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও পরিচালক (অর্থ ও হিসাব) ড. তারিকুল ইসলাম বলেন, সভায় ২০২২-২৩ অর্থ বছরের বাজেট নিয়ে আলোচনা করা হয়। সেইসঙ্গে সরকারের জারিকৃত পরিপত্রগুলো নিয়েও বিভিন্ন সদস্য আলোচনা করেন। আলোচনা শেষে সরকারের নির্দেশনার আলোকে বিশ্ববিদ্যালয়ের বাজেটে কৃচ্ছ্র সাধন করে সে অনুসারে বাজেট ব্যবস্থাপনার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে:

১. পরিবহনে জ্বালানি সাশ্রয়ে রিকুইজিশন দিয়ে অপ্রয়োজনীয় ও অতিরিক্ত গাড়ি ব্যবহার পরিহার করা। গাড়ির বর্তমান শিডিউল কমিয়ে এনে পুনরায় নতুন শিডিউল করা ।

২. বিদ্যুৎ সাশ্রয়ের জন্য অফিসে না থাকলে কক্ষের বাতি ও পাখার সুইচ বন্ধ নিশ্চিত করা। যে সব জায়গায় এসি আছে সেখানে এসির ব্যবহার সীমিত করা। করিডর, উন্মুক্ত ও খোলামেলা স্থানে লাইটের ব্যবহার কমিয়ে আনা ও বৈদ্যুতিক সামগ্রীয় ক্রয় সীমিত করণ ।

৩. হলগুলোতে কমনপ্লেস ও বাথরুমে লাইট ব্যবহার অর্ধেকে নামিয়ে আনতে শিক্ষার্থীদের সহযোগিতা কামনা ‌

৪. আপ্যায়নের ক্ষেত্রে কৃচ্ছ্রতা সাধনের জন্য স্বল্প মাত্রায় আপ্যায়নের আয়োজন করা ।

৫. পারত পক্ষে অনলাইনে সভার কার্যক্রম পরিচালনা করা ।

৬. কম্পিউটার, আসবাবপত্র ও আনুষঙ্গিক খাতে ব্যয় অর্ধেকে নামিয়ে আনতে হবে। স্টেশনারী সামগ্রী ক্রয়ের ক্ষেত্রে বিদ্যমান বাজেটের ৫০ শতাংশ হ্রাস করা ।

৭. শিক্ষাসফর আয়োজনের ক্ষেত্রে স্বল্প দূরত্বে আয়োজন করতে হবে, যেখানে স্বল্প সময়ে ঘুরে আসার মধ্যদিয়ে দিয়ে অর্থ ও জ্বালানি সাশ্রয় করা হবে।

৮. টিএ-ডিএ বিলের দাখিলের ক্ষেত্রে নূন্যতম পথের হিসাব ও খরচ দাখিল করা। ভ্রমণ বিলের ক্ষেত্রে রেন্ট-এ কার বা বিলাসবহুল যানবহনের বিল দাখিল পরিহার করা ।

৯. দেশের ভেতরে প্রশিক্ষণে অংশগ্রহণ করে এ খাতের ব্যয়কে কমিয়ে আনা ।

সভায় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, আমরা সকলেই জানিয়ে বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে আমরা একটি কঠিন সময় পার করছি। বিশেষ করে অর্থনৈতিক সংকট মোকাবিলা সকলকেই করতে হচ্ছে। তারপরেও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের কারণে আমরা অনেক সংকট মোকাবিলা করতে পেরেছি। তবে এখানেই শেষ নয়। সামনে আরও খারাপ সময় আসতে পারে। তার প্রস্তুতি আমাদের এখনই নিতে হবে। তারই অংশ হিসেবে সরকার কৃচ্ছ্র সাধনের উপরে জোর দিয়েছে। সরকারের এই নির্দেশনার আলোকে আমরা আমাদের বিশ্ববিদ্যালয় পরিচালনা করবো।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫,২৩০ পরীক্ষার্থী

এস আলমের ২৬৮০ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ : সংসদে অর্থমন্ত্রী

“লংগদুতে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত আট জন”

আড়াইহাজার থানা পুলিশের সহায়তায় হারানো সংসার ফিরে পেল এক অসহায় নারী

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

দশমিনায় পুবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

চুক্তি না হলে যুদ্ধ, প্রস্তুত সামরিক বাহিনী : ট্রাম্প

নবাগত জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

খুলনা প্রেস ক্লাব নির্বাচন ৩০ এপ্রিল, ১৫ পদে ২৭ প্রার্থী

মার্কিন অবরোধ ভেঙে ইরানের জলসীমায় পৌঁছাল তেলবাহী জাহাজ

১০

‎কাপাসিয়ায় সংবাদ সম্মেলন

১১

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় নৌযান জব্দ, জরিমানা

১২

শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকির প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ

১৩

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রে ১১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

১৪

নওগাঁয় চার খুনের ঘটনায় শিউরে ওঠার মতো তথ্য

১৫

কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী শফিকুলের প্রায় ৫ লক্ষ টেংরা ও শিং মাছের পোনা ভাইরাসে মারা গেছে

১৬

ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই: অর্থমন্ত্রী

১৭

দিনাজপুরে ভুট্টার বাম্পার ফলন

১৮

ডোমারে বোমা মেশিনে বালু উত্তোলন, মেশিন জব্দ ও পাইপ ধ্বংস

১৯

এনআরবিসি ব্যাংকের সঙ্গে ব্রাক সাজন এক্সচেঞ্জের চুক্তি স্বাক্ষর

২০