Shakil Shah
২৯ ডিসেম্বর ২০২০, ৪:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধুনটে বাগানের গাছ কাটার অভিযোগে মামলা

ধুনট (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার ধুনট উপজেলায় জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে আলতাব আলী নামে এক কৃষকের বাগানের মেহগণি গাছ কেটে ক্ষতি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক প্রতিপক্ষ ইউনুছ আলীসহ ১৮জনকে আসামি করে বগুড়া জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা (মামলা নং- ১৭২সি/২০২০) দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার গজিয়াবাড়ি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আলতাব আলী একজন প্রান্তিক কৃষক।

তিনি পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৬০ শতক জমির একাংশে বসতবাড়ি এবং অপরাংশে মেহগনি গাছের বাগান করেছেন। এমতাবস্থায় জমিজমা নিয়ে পূর্বশত্রæতার জের ধরে প্রতিপক্ষ একই গ্রামের ছাবেদ আলী ছেলে ইউনুছ আলী তার লোকজন নিয়ে শুক্রবার দিবাগত রাতে আলতাব আলীর বাগান থেকে মেহগনি গাছ কাটতে থাকেন।

এসময় বাগানের গাছের মালিক আলতাব আলী বাধা দিতে গেলে তাকে মারপিটের চেষ্টা করেন। একপর্যায়ে তারা লোকজন বাগান থেকে ১৫০ টি মেহগনি কাছ ক্ষতি করে। এতে ওই ভুক্তভোগী কৃষকের প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

এ ঘটনায় প্রতিপক্ষ আবুল কালাম জানান, পূর্ব বিরোধের জের ধরে আমাদের বিরুদ্ধে গাছ কাটে ক্ষতি করার মিথ্যা অভিযোগ দিয়েছে। বিবাদমান জমি থেকে কে বা কারা গাছ কেটে ক্ষতি করেছে তা তার জানা নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০